দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৮
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটা

পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে ৬৫ বছরের বৃদ্ধ আটক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২২
নভেম্বর ১৩, ২০২২ ০ কমেন্ট 674 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র দিনমুজুর পয়ষট্টি বছরের বৃদ্ধ সুকুমার দাস তার অসুস্থ স্ত্রীর ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে সাদা পোশাকধারী কয়েক জন ব্যক্তি একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরদিনে রোববার সকালে র‌্যাবের পক্ষ থেকে দিনমজুর সুকুমার দাসকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে সুকুমার দাসকে অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, অস্ত্র আইনে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত সুকমার দাস (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার কাটিকাটি গ্রামের মৃত হাজু দাসের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
গ্রামবাসীরা জানায়, সুকুমার দাস সাধারণ জীবন যাপন করে। বাড়ীতে ঝুড়ি ডালা তৈরীর পাশাপাশি অন্যেও ক্ষেতে শ্রমবিক্রি করে সংসার চালাত। বেশকিছুদিন তার স্ত্রী অসুস্থ্য অবস্থায় বাড়ীতে রয়েছেন। তার একমাত্র ছেলে বিপুল দাস বিজিবি সদস্য হিসাবে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত। ৬/৭ বছর পূর্বে যশোর জেলার চুড়ামনকাটি এলাকার রাজকুমার দাস ওরফে মহাদেবের মেয়ের সাথে সুকুমার দাসের ছেলে বিপুল দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ধরে বিপুলের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলছে পরিবারটির।
সুকুমার দাস যশোরের চুড়ামনকাটি এলাকায় বাবার বাড়ীতে থাকা কয়েক দফায় ছেলের স্ত্রীকে আনতে গিয়ে বৌমার বাবার হাতে শারিরীক নির্যাতনের স্বিকার হয়। বর্তমানে সুকারের ছেলে বিজিবিতে চুয়াডাঙ্গায় কর্মরত থাকলেও তার বৌমা থাকেন বাবার বাড়ীতে। এসময় ঘটনায় বিজিবে কর্মরত ছেলের চাকরী নষ্টসহ সুকুমার সাসকে মামলায় জড়িয়ে ভিটে ছাড়া করার হুমকি দিয়েছে রাজকুমার দাস। এমন অভিযোগ পরিবারেরসহ কাদিকাটি গ্রামবাসির।
বর্তমানে রাজকুমার দাস যশোর সেনানিবাসে ক্লিনার হিসাবে কর্মরত। রাজকুমার দাশের নিকটা আত্মীয় র‌্যাবে কর্মরত রয়েছেন বলে জানাগেছে।
গ্রামবাসীর দাবী, সুকুমার দাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের কোন অভিযোগ নেই। সুকুমার দাসের স্ত্রী আলোমতি জানায়, ছেলে বিপুল দাসের এক নিকটাত্মীয় র‌্যাবে কর্মরত। তারা বিভিন্ন সময়ে আমার পরিবারকে মামলায় ফাঁসানোর হুমকি দিত। তার জন্য বাজার তেকে ঔষধ নিয়ে গত পরশু শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে জামতলা নামক স্থান থেকে আমার স্বামীকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। পরে জানতে পারি, তাকে অস্ত্রসহ দিয়ে পাটকেলঘাটা থানায় চালান দেওয়া হয়েছে।

এদিকে র‌্যাবের দাবী সুকুমার দাসকে জামতলা নামক স্থান থেকে একটি ওয়ান সুটার গান ও চার রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রকিব জানান, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার জামতলা এলাকায় কয়েক ব্যক্তি মাদক দ্রব্য বেচা-কেনা করার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ সুকুমার দাসকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পাটকেলঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা বন্দরে হাসানের নেতৃত্বে অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর চিঠি
পরবর্তী পোস্ট
দেবহাটায় ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি

জুন ২৬, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন...

জুন ৯, ২০২৬

পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting