দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৪৩
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

তেল বিক্রিতে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ৩, ২০২৬
এপ্রিল ৩, ২০২৬ ০ কমেন্ট 167 ভিউস

শেখ এনামুল বাসার টিটো,ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল বাজারের সেঞ্চুরি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মহিদুজ্জামান। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়ার হোগলাডাঙ্গা গ্রামের মরহুম শিক্ষক মো. আবুল হোসেন শেখের ছেলে মো. মহিদুজ্জামান। তিনি পেশায় একজন ইসলামী সংগীত শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর। এছাড়া তিনি ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

লিখিত বক্তব্যে মহিদুজ্জামান অভিযোগ করেন, গত ২ এপ্রিল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজার সেঞ্চুরি ফিলিং স্টেশনে তিনি তেল নিতে যান। সেখানে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে থাকলেও সাধারণ গ্রাহকদের তেল দেওয়া হচ্ছিল না। অভিযোগ অনুযায়ী, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের নেতৃত্বে নিয়ম বহির্ভূতভাবে মোটরসাইকেলে তেল না দিয়ে ৫/১০/৩০ লিটারের বড় বড় ড্রাম ও পটে তেল সরবরাহ করা হচ্ছিল।

মহিদুজ্জামান এই অবৈধ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও লাইভ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম। মহিদুজ্জামান বলেন, “আশরাফুল ইসলাম আমাকে বলেন- তুই ভিডিও করার সাহস কোথায় পেলি? এরপর ‘তুই জামায়াত করিস’ বলে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে শত শত মানুষের সামনে আমাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। প্রায় ৪-৫ মিনিট ধরে তিনি আমাকে অনবরত মারতে থাকেন। এক পর্যায়ে আমার ফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন এবং ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত শেখ আশরাফুল ইসলাম এলাকায় মাদক, জুয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতিপূর্বে তিনি চুরির দায়ে গণপিটুনি খেয়েছেন এবং জুয়ার আসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। একজন চিহ্নিত অপরাধী কিভাবে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন, তা নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন রয়েছে।

এ সময় মহিদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও সন্ত্রাসী আশরাফুল ইসলামকে অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।” একইসাথে তিনি প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খোলা বাজারে বিক্রি হচ্ছে ‌শ্যামনগরে পাম্পের তেল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় খড়িবিলায় প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন

রিলেটেড পোস্ট

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting