দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৩
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় পুলিশ কনস্টেবল কর্তৃক এক বৃদ্ধকে বেধড়ক মারপিট

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০১৯
নভেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 404 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় পুলিশ কনস্টেবল কর্তৃক ষাটোর্দ্ধ বৃদ্ধকে ঘরে আটকিয়ে বেধড়ক মারপিট, খুন জখমের হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার শাহাপুর গ্রামের মৃত নেছার আলী মোড়লের ছেলে জিল্লুর রহমান। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, তার ছেলে আল মামুন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে করিবাজি করে আসছেন। আর এ কাজের জন্য তাকে জেলার বিভিন্ন স্থানে যেতে হয়। গত ১৬/১০/২০১৯ তারিখে একজন মহিলা তদবির নেয়ার জন্য তাকে ফোন করে বলেন, পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে আসার জন্য। তিনি সরল বিশ্বাসে সেখানে পৌছালে পিছন দিক থেকে শাহাপুর গ্রামের শফিউদ্দীন মাস্টারের পুত্র পুলিশ কনস্টেবল আরাফাত হোসেন তাকে জাপটে ধরে তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বলেন, কোন কথা বললে তাতে খুন করে ফেলবেন বলে হুমকি প্রদর্শন করেন এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে তালা উপজেলার সাতরখি এলাকার মোনতাজ উদ্দীন সরদারের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে লাথি, কিল ঘুষি ও দুই পা দিয়ে পিষে হত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে তাকে স্বাক্ষর করতে বলেন, স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেন পুলিশ কনস্টেবল আরাফাত। জীবনের ভয়ে তিনি কোন উপায় না পেয়ে এতে স্বাক্ষর করতে বাধ্য হন। এছাড়া তার কাছে থাকা ২১ হাজার টাকাও ছিনিয়ে নেন। এরপর ওই পুলিশ কনস্টেবল তাকে বাড়ি পৌছে দিয়ে ওই স্ট্যাম্পটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার কাছে ৫ লক্ষ টাকা পাবেন বলে জানান। অথচ ওই পুলিশ কনষ্টেবলের সাথে তার কোন লেনদেনই কোন সময় হয়নি। বর্তমানে পুলিশ কনস্টেবল আরাফাত কৌশলে তার জমি দখল করে নেওয়ারও হুমকি প্রদর্শন করছেন। এঘটনায় তিনি তালা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
তিনি আরো বলেন, আরাফাত খুলনায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ছুটি নিয়ে বাড়িতে এসে তিনি তাকে জিম্মি করে এধরনের অপকর্ম করছেন বলে তিনি আরো জানান। তিনি আশংকা করছেন তার স্বাক্ষরকৃত ওই সাদা স্ট্যাম্প ব্যবহার করে পুলিশ কনস্টেবল আরাফাত তাকে যে কোন ধরনের ব্লাক মেইলিং করতে পারেন। এমতাবস্থায় তিনি (জিল্লুর) ওই পরসম্পদ লোভী পুলিশ কনস্টেবল আরাফাত কর্তৃক তার মত একজন বয়োবৃদ্ধকে মারপিটের ঘটনার প্রতিবাদসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি থানা পুলিশের হাতে ৩ ঘের ব্যবসায়ী মারপিট ও হয়রানির শিকার, অতঃপর মুক্তি
পরবর্তী পোস্ট
সুখে শান্তিতে বসবাস করছেন এটা জননেত্রী শেখ হাসিনার অবদান -এমপি রবি

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting