দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি থানা পুলিশের হাতে ৩ ঘের ব্যবসায়ী মারপিট ও হয়রানির শিকার, অতঃপর মুক্তি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০১৯
নভেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 618 ভিউস

আব্দুল্লাহ আল-মাহফুজ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাহাজনপুর এলাকার গুদারচর বিলে তিন ক্ষুদ্র ঘের ব্যবসায়ীকে তুলে নিয়ে পুলিশের সামনে মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে গুদারচর বিলে এ ঘটনা ঘটে।
দাঁদপুর এলাকার ঘের ব্যবসায়ী কবির হোসেন জানান, মহাজনপুর এলাকার গুদারচর বিলে আমার মাছের ঘের রয়েছে। রাতে ঘেরের মধ্যেই আমি ছিলাম। ভোর রাত সাড়ে ৩টার দিকে একজন পোশাকধারী পুলিশ সদস্য আমার কাছে জানতে চাই রহমতের বাসা কোনটা। পরবর্তীতে আমি তাকে দেখিয়ে দেই। অন্যপাশে অপর আরেকজন পুলিশ সদস্য ছিল। সে অন্য পাশ দিয়ে ঘেরের মধ্যে প্রবেশ করে। পরবর্তীতে শুনেছি ঘের ব্যবসায়ী ওসমান ও কদমকে আটক করে নিয়ে গেছে।
এদিকে, ক্ষুদ্র ঘের ব্যবসায়ী মহাজনপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওসমান, রহমতের ছেলে শাহিন জানান, কোন কারণ ছাড়াই পুলিশের দুই এএসআই আমাদের আটক করে নিয়ে যায়। সঙ্গে ছিল পুলিশের সোর্স বুধহাটা এলাকার রফিক। পরবর্তীতে পার্শ্ববর্তী বল খেলার মাঠে নিয়ে পুলিশের সোর্স রফিক মারপিট করে দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে। মারপিটের পর ছেড়ে দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ জানান, ঘটনার বিস্তারিত আমার জানা নেই। তবে শুনেছি পুলিশ দুইজনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে।
জানা গেছে, সম্প্রতি মহাজনপুর এলাকায় আদালতের ওয়ারেন্টে ইয়াছিন নামের এক আসামী গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশের সঙ্গে থেকে পুলিশের সোর্স দালাল রফিক গ্রেফতার ইয়াছিনকেও বেধড়ক মারপিট করে বলে জানিয়েছে ইয়াছিনের পরিবার।
ঘটনার বিষয়ে বুধহাটা এলাকার পুলিশের সোর্স পরিচয়দানকারী রফিক বলেন, আমি মোটর সাইকেল ভাড়াচালক। আমি এএসআই মিলন ও রিয়াজুলকে নিয়ে গিয়েছিলাম। তবে কাউকে আটক করতে দেখিনি। মারপিট ও পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ তিনি অস্বীকার করেন।
রাতে অভিযানকারী আশাশুনি থানা পুলিশের এএসআই মিলন জানান, ডলার ব্যবসায়ী রহমত ঘেরের মধ্যে অবস্থান করছেন এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে রহমতের ছেলে শাহিনকে নিয়ে কয়েকটি ঘেরের বাসায় অভিযান চালানো হয়। তবে রহমতকে পাওয়া যায়নি।
আটকের বিষয়ে তিনি বলেন, আমরা কাউকে আটক করিনি। তবে অভিযানকালে রহমতের ছেলে শাহিনকে নিয়ে বেশ কয়েকটি ঘেরের বাসায় অভিযান চালানোয় অনেকে হয়তো ভাবতে পারে তাদের আটক করা হয়েছে। তবে আটকের কোন ঘটনাই ঘটেনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মহাজনপুর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মামলার স্বাক্ষী হওয়ায় খুন জখমের উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাই
পরবর্তী পোস্ট
তালায় পুলিশ কনস্টেবল কর্তৃক এক বৃদ্ধকে বেধড়ক মারপিট

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting