দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৩
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৮, ২০২৬
অক্টোবর ৮, ২০২৬ ০ কমেন্ট 30 ভিউস

শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পূর্বপরিচয়ের সূত্র ধরে রুহুল আমিন নামে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ, মারধর ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত গোলাম গাজীর ছেলে রুহুল আমিনকে শুক্রবার বিকেল ৫টার দিকে ০১৯০৫৮১৩২৯৯ নম্বর থেকে পূর্বপরিচিত হিসেবে ফোন করেন একই ইউনিয়নের বৈশখালী গ্রামের আদমের ছেলে নুরুল। ফোনে তাকে কৈখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসতে বলা হয়।

রুহুল আমিন সেখানে পৌঁছালে নুরুলসহ কৈখালীর কারিকরপাড়া এলাকার মুছা কারিকরের ছেলে নান্টু, আস্তাখালী গ্রামের নুরালী গাজীর ছেলে মাজহারুল এবং আরও কয়েকজন অপরিচিত তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে শ্যামনগর সদরের গোপালপুর রোডে জাসাস নেতা রায়হানের বাসায় নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, তাকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং নানা ভয়ভীতি ও নির্যাতনের মধ্যে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এছাড়া বিভিন্ন দেনা পাওনার কথা যাহার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই এমন স্টেটমেন্ট করিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা নিয়ে আসতে বলা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও জানান।

জীবন বাঁচাতে রুহুল আমিন বাধ্য হয়ে তার আপন দুলাভাই ও মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা শ্যামনগর থানা পুলিশকে জানান এবং উদ্ধারের জন্য সহযোগিতা চান।

পরিবারের দাবি, পরিস্থিতির কারণে তারা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা নগদ দেওয়ার ব্যবস্থা করেন।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর নির্দেশনায় শ্যামনগর থানা পুলিশ তৎপর হয়ে ওঠে। শনিবার দিবাগত রাতে শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রুহুল আমিনকে উদ্ধার করে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

রিলেটেড পোস্ট

শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting