দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কুল্যায় ব্রীজের উপর থেকে ফেলে দেওয়া নবজাতকের পরিচয় মিলেছে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২১
জুলাই ১৪, ২০২১ ০ কমেন্ট 439 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় ব্রীজের উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া নবজাতকের পরিচয় মিলেছে। নবজাতকটি আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মিলনময় মন্ডল ও তার স্ত্রী দিপিকা মন্ডলের কন্যা। মিলনময় মন্ডল ফকরাবাদ গ্রামের কার্ত্তিক মন্ডলের পুত্র। চরম ধিক্কার জনক এ ঘটনার সাথে জড়িত নবজাতকের মাতৃকূল, পিতৃকূল ও বহিরাগত সদস্যরা বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে ও সরেজমিন গিয়ে জানাগেছে, গত সোমবার রাতে বুধহাটা বাজারের জনসেবা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হয় দিপিকা মন্ডলকে এবং ঐ রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয় তার। তবে অপারেশনের আগেই পরীক্ষায় তার বিকলঙ্গ কন্যা পেটে আছে বলে দিপিকা ছাড়া অনেকেই জানতো। অপারেশনের পর বিকলঙ্গ সন্তানকে পূর্ব পরিকল্পিত ভাবে শিশুর মা অচেতন থাকার সুযোগে গোপন যোগসাজোসের মাধ্যমে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে গুনাকরকাটি ব্রীজের উপর থেকে ছুড়ে নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ৭ টার দিকে রক্তাক্ত মৃতপ্রায় শিশুটি বেতনা নদীর চর থেকে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুণ চৌধুরী আহত নবজাতককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু বরণ করায় তার পরিচয় সনাক্ত না হওয়ায় নবজাতকের পোস্টমর্টেম ও ডিএনএ পরীক্ষা শেষে মঙ্গলবার রাত ১১টায় গুনাকরকাটি দরবার শরীফে নামাজে জানাজা শেষে দরবার শরীফের কবরস্থানে তাকে দাফন করা হয়। এমন হৃদয় বেদনা দায়ক ঘটনায় ব্যাথিত হয়ে আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকরা সেই থেকে শিশু হত্যার সাথে জড়িতদের সন্ধানে মাঠে নামেন। অনুসন্ধানকালে মৃত নবজাতকের মা দিপিকা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি দৈনিক সাতনদীকে বলেন, আমার জ্ঞান ফেরার পর আমি জানতে পারি উন্নত চিকিৎসার জন্য আমার সন্তানকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। এই ছাড়া তো কিছুই জানিনা। ক্লিনিকেই অবস্থানরত নবজাতকের নানী ও দিপিকা মন্ডলের মাতা উর্মি রানী সরকার বলেন তার স্বামীর মাথা খারাপ। তার কাছে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরার পাঠানো হয়েছিল। কিন্তু বাচ্চা কেমন আছে, কোথায় আছে বলতে না পারলেও তার স্বামী বর্তমানে নিজ বাড়ীতে আছে সেটা পারিস্কার ভাবে জানান তিনি। এবিষয়ে জনসেবা ক্লিনিকের পরিচালক ডাঃ শাহিনুর সাংবাদিকদের জানান, তিনি ৭/৮ দিন অসুস্থ। নার্স রোগিকে ভর্তি নেয়। জনৈক ডাঃ কৃষ্ণ’র পাঠানো রোগী ছিল সে। আল্ট্রাস্নো রিপোর্টে বাচ্চা বিকলঙ্গ বলে জানাছিল। জেনেবুঝেই সিজার করা হয়। বাচ্চা অসুস্থ থাকায় সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে না নিয়ে মেরে ফেলানোর ঘটনা তার জানানেই। বাচ্চা কোথায় ও কেমন আছে সে খবর কেন নেননি তিনি (ক্লিনিক পরিচালক)। একই সময় একটি বাচ্চা নদীর চরে ফেলানোর ঘটনা জানার পরও কেন খোজ খবর নেননি, পুলিশকে রিপোর্ট করেনি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি।

এদিকে  শিশুটির পরিচয় মিললেও তার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এবিষয়ে জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবীর সাতনদীকে বলেন, এব্যাপারে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ২৫ মন ওজনের রাজা বাবু নিয়ে দুঃশ্চিন্তায় আব্দুল মাজেদ
পরবর্তী পোস্ট
ভালোর ব্যারিকেডে ভোগান্তি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting