দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৪
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ইটাগাছায় রাস্তা ও ড্রেন নির্মাণ হওয়ায় উৎসবের আমেজ এলাকাবাসীর মধ্যে মিস্টি বিতরণ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২১, ২০২৩
অক্টোবর ২১, ২০২৩ ০ কমেন্ট 531 ভিউস

আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছায় সিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ইটাগাছা আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা হতে ঠিকাদার ইসরাফিল গাজীর বাড়ির সামনে পর্যন্ত ৪৪৮ ফুট লম্বা সিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করায় এলাকায় মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এসময় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষসহ উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান। ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
রাস্তা ও ড্রেন নির্মাণ হওয়ায় ইসরাফিল গাজী বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটি ড্রেনসহ নির্মাণ করায় এলাকাবাসী শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবে। আগে এখানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। ফলে মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে আমরা স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে আমি একাধিক পানি নিস্কাষনের চেষ্টা করেছি। কিন্তু পরিকল্পিত ড্রেনজ ব্যবস্থা না থাকায় সেটি সম্ভব হয়নি। এখন ড্রেনসহ রাস্তাটি নির্মাণ হওয়ায় এই এলাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। পর্যায়ক্রমে আমার এলাকার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। যাতে এলাকার মানুষের চলাচলে ভোগান্তি না হয়।
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু এই রাস্তা ও ড্রেনটি নির্মাণের চেষ্টা করায় এটি সম্পন্ন হয়েছে। আজ আমি এই কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত এবং এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌর সভার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর সভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, রাজিবুল হাসান, মিজানুর রহমান, ফজলু ঢালী, আবুল কালাম, সেলিম চৌধুরী, রহজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পলাশপোল জামে মসজিদে গাছের চারা বিতরণ
পরবর্তী পোস্ট
অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলর সাগর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting