দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৫৭
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়
কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...
সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি বৃহদাকৃতির গরু ডিপজল ও জন এর মূল্য ২৫ লক্ষ টাকা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২১
জুলাই ১৫, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে আশাশুনির একটি ডেইরী ফার্ম ‘ডিপজল’ ও ‘জন’ নামে দু’টি গরুকে ২৮ মাস ধরে পুষে বৃহদাকৃত্রির গরুতে পরিণত করেছে। ফার্ম মালিক গরু দু’টির দাম হেকেছেন ২৫ লক্ষ টাকা। উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামে “শুভ ডেইরী ফার্ম” গরু দু’টি পালন করেছেন।

ফার্মের মালিক মফেজ উদ্দিন শুভ একজন সৌদি প্রবাসী ছিলেন। দীর্ঘ ২০ বছর সৌদিতে প্রবাস জীবন যাপন শেষে দেশে ফিরে পশু পালন ও আধুনিক কৃষি কাজে নিয়োজিত হন। প্রথমে আধুনিক কৃষিকাজের মাধ্যমে নিজেকে দেশের তরে নিবেদিত করেন। পরবর্তীতে বিগত ৪ বছর যাবৎ  ফার্ম প্রতিষ্ঠা করে গরু ও ভেড়া পালন শুরু করেন। বর্তমানে তার ফার্মে ২২টি উন্নত জাতের গরু রয়েছে। সাথে সাথে ৫৬টি ভেড়া পালন করছেন। পশু পালনের পাশাপাশি পশুর খাদ্য বিশেষ করে উন্নত জাতের ঘাস, ধান-গম চাষ করে গরুর ভুষি, কুড়ো বাড়িথেকে সংস্থানের উদ্যোগ নেন। প্রথমে ১০টি গাভী ক্রয় করে ফার্ম শুরু করেন। বর্তমানে তা থেকে ২২টি হয়েছে। এছাড়া দু’টি গরু বিক্রয় করেছেন। গরুর মধ্যে সবশেষে বড় দু’টি- ডিপজল ও জন। ডিপজলের বয়স ২৮ মাস ও জন এর বয়স সাড়ে সাতাশ মাস। গরু দু’টির ওজন ৬২ মন। কুরবানী উপলক্ষে গরু দুটি বিক্রয় করার লক্ষ্যে ২৫ লক্ষ টাকা মূল্য দাবী করেছেন। ইতিমধ্যে ঢাকা থেকে একটি পার্টি ১৮ লক্ষ টাকা দর উঠেছেন।

ফার্ম মালিক শুভ বলেন, যে কোন কাজে মনোযোগ, কাজের প্রতি যত্নশীল ও পশুকে নিজেদের বাচ্চার মত ভেবে লালন পালন করতে হয়। আমরা সেটা করার চেষ্টা করেছি। ফার্মের জন্য ৫ জন কর্মচারী রয়েছে। প্রতিদিন পল, কুড়া, ভুষি, খোল, সবুজ ঘাষ, লতা পাতা, প্রয়োজনীয় পানিসহ যখন যা প্রয়োজন তাই খেতে দিয়েছি। প্রতিমাসে ফার্মে খাদ্যসহ আনুষঙ্গিক খরচ হয়েছে গড় ১ লক্ষ ২০ হাজার টাকা। শ্রমিক বেতন ৫০ হাজার টাকা। ফার্ম থেকে প্রতিদিন গড় ১০০ থেকে ১৩০ কেজি করে দুধ পেয়েছি। বর্তমানে ৪টি গাভী গাভীন হয়েছে। তাই দুধ কমে প্রতিদিন ৬৫ থেকে ৭০ কেজি হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ২ হাজার ২৪০ টাকার দুধ বিক্রয় হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে ফড়িয়া বা ক্রেতাদের যোগাযোগ সমস্যার কারণে গরু বিক্রয় নিয়ে চিন্তায় ছিলাম এবং কাঙ্খিত মূল্য পেতে সমস্যা হচ্ছে। তবে যিনি গরুর মূল্য ১৮ লক্ষ টাকা বলেছেন, তার সাথে কথা হচ্ছে একটু বাড়ালেই হয়ত তার কাছে গরু ছেড়ে দিতে পারি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবে ওসি’র মতবিনিময়
পরবর্তী পোস্ট
তালায় নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

রিলেটেড পোস্ট

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

বুধহাটা কলেজিয়েট স্কুলের শিক্ষকের পরলোকগমন

জুন ৫, ২০২৬

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জাফর ইকবাল শিমুল

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting