দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩১
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে লকডাউনে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২১
জুন ১০, ২০২১ ০ কমেন্ট 355 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনির পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের চিত্র তুলে ধরে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর লোডশেডিং যেন আরও বৃদ্ধি পেয়েছে। ফলে বুধবার দিনভর বিদ্যুতের প্রস্থানের ঘটনায় গ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছে।

উপজেলার মানুষ যুগযুগ ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানের হাত বদলও দেখেছে তারা। তাদের ব্যবহার, বিদ্যুতের সেবাদান এবং ঝড়-বৃষ্টি, রৌদ্র-শীত, কৃষিক্ষেতে বিদ্যুতের চাহিদা অনেক কিছুর স্বাক্ষী আজকের গ্রাহকরা। সরকার কোটি কোটি মানুষের নতুন করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, আবার রেকর্ড পরিমাণ বিদ্যুতের উৎপাদনও বাড়িয়েছে। আগে বিদ্যুৎ গ্রাহক কমছিল, বিদ্যুৎ কর্মীও ছিল খুবই সামান্য। বর্তমানে গ্রাহক বেড়েছে, অনেকগুণ কর্মীও বেড়েছে। বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। সেবার মানও অনেক ক্ষেত্রে বেড়েছে। কিন্তু মেঘ দেখলে বিদ্যুৎ উধাও, বৃষ্টি হলে বিদ্যুতের প্রস্থান, ঝড় হলে বিদ্যুতের গহীনে পলায়ন এবং ঘন্টার পর ঘন্টা নয় বরং দিনের পর দিন বিদ্যুতের দেখা না পাওয়া। দিনের মধ্যে শত শত বার বিদ্যুতের আনাগোনা, মাত্র কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুতের চেহারা দেখিয়ে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে রাখার মত ঘটনা এখন গ্রাহকদের কাছে পরিচিত কাহিনীতে রূপ নিয়েছে। এমন ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রের নম্বরগুলো বন্ধ হয়ে যায়। আবার কখনো কখনো খোলা থাকলেও রিসিভ হয়না। আবার রিসিভ হলেও জবাবটা এমন আসে যে, তাদের কিছ্ইু করার নেই। মেইন লাইনে ফল্ট। কাজ চলছে। অথবা নিয়ম মত লোডশেডিং চলছে। অথবা জাতীয় গ্রিডের সমস্যা। এমন ঘটনার অমন জবাব কিংবা ঘটনা যাই ঘটুক আর জবাব যাই আসুক, ফলাফল তথৈবচ। বরাবরের মত দিবারাত্র ২৪ ঘন্টার মধ্যে সামান্য সময় বিদ্যুৎ পাওয়া যাবে। অন্যথায় অপেক্ষার পালা সহ্য করতে হবে।

এতথ্য তুলে ধরে মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় ফলাও করে খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের পর ধারনা ছিল কিছুটা হলেও বিদ্যুৎ বিভাগ নড়েচড়ে বসবেন। কিন্তু না নড়েচড়ে তো বসেননি, বরং গ্রাহক বিরক্তির মাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনা দেখে গ্রাহকদের চোখ ছানাবড়া হয়ে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের নেয় নিয়মিত তথা বেশির ভাগ সময় বিদ্যুতের প্রস্থানের ঘটনার অসহনীয় দুর্গতি ভোগের পর রাত্র ৮ টা পর্যন্ত একটানা বিদ্যুতের ঘুমটা টেনে উধাও হওয়ার ঘটনা আশাশুনির মানুষ প্রত্যক্ষ করেছে। প্রত্যক্ষ নয় বরং হাড়ে হাড়ে উপলব্ধি করেছে। এরপর কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য বিদ্যুতের আগমন ও দীর্ঘ সময় প্রস্থানর ঘটনা চলছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত (৮.৩০) বিদ্যুতের কোন উন্নতি ঘটেনি।এব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে আশাশুনি জোনাল অফিস ও বিভিন্ন অভিযোগ কেন্দ্রে মোবাইলে যোগাযোগ করা হলে মেইন লাইনে সমস্যা হয়েছে, আশাশুনি থেকে শ্রমিক পাঠিয়ে কাজ করা হচ্ছে, কাজ শেষ হলেই বিদ্যুৎ দেওয়া হবে বলে জানানো হয়। আশাশুনির বিদ্যুৎ গ্রাহকরা সত্যি চরম বিপত্তির মধ্যে রয়েছে। তারা কোন ব্যাখ্যায় বিশ্বাস রাখতে পারছেনা। তারা বিদ্যুৎ দেখতে চায়। উর্দ্ধতন কর্তৃপক্ষ চুলচেরা হিসাব করে দেখবেন কি? অবস্থার অবনতি বৃদ্ধি না ঘটিয়ে এর থেকে পরিত্রান চায় আশাশুনির বিদ্যুৎ গ্রাহকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে অবৈধ ইট ভাটায় জরিমানা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে লকডাউনকে পুজি করে ত্রাসের সৃষ্টি, আহত-২

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting