দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে অসহায় ব্যক্তির জমি জবর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২২
নভেম্বর ১৩, ২০২২ ০ কমেন্ট 489 ভিউস

আশাশুনি ব্যুরো: আশাশুনির রাজাপুর এক অসহায় ব্যক্তির জমি জবর দখল কেন্দ্রিক দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর চৌরাস্তার মোড়ে আইয়ুব আলী গংদের পৈত্রিক জমি জবর দখল কেন্দ্রিক সংঘর্ষ শুরু হয়।
জানাগেছে, ক্রয় সূত্রে দাবীদার ৭ নং ইউপি সদস্য আল মামুন শহিদুল এবং পৈত্রিক সুত্রে দাবীদার আয়ুব আলী গংদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব, মারামারি ও হামলা-মামলা চলে আসছিল। এ নিয়ে অসহায় আইয়ুব আলী গংদের কাফনের কাপড় পরে মানববন্ধন করা, থানা পুলিশ, জন প্রতিনিধি ও গ্রাম্য শালিস মিমাংসাও হয়। কিন্তু পরবর্তীতে একপক্ষ না মেনে নেওয়ার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। বিরোধপূর্ণ স্থানে ইতোমধ্যেই মেম্বার শহিদুল কোন বাঁধা বিপত্তি না মেনে পাকা মার্কেট ভবন নির্মান কাজ করে চলেছেন। এরই জের ধরে ওইদিন ইউপি চেয়ারম্যানের শালিসে জমি মাপ জরিপ করার কথা ছিল। কিন্তু মাপ জরিপ তো দুরের কথা বেলা সাড়ে ১১ টার দিকে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আয়ুব আলী গংদের পক্ষের কদম আলী শেখ, মইদুল মোড়ল, নুরুজ্জামান গাইন, সুরাইয়া খাতুন, হাসান গাজী, শিশু সাব্বির (৯), আয়ুব গাইন, মোশাররফ ঢালী, শাইনুর ঢালী, জামিনুর গাজী, খোরশেদ শিকারী, মুছা শিকারী, এছমাইল শাকারী, লাভলু গাজী, শাহিন সরদার, রহিম সরদার, আলম সরদার আহত হন। গুরুতর আহত ৭ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য আল মামুন শহিদুলের পক্ষের আনারুল সানা, মনিরুল সানা, মফিজুল, ছিদ্দিক সানা, আবু ছাইদ, শফিকুল সানা, সিরাজুল সরদার, আলা উদ্দিন সানা, মাছুরা খাতুন, হামিদা খাতুন, আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেম্বার শহিদুল জানান, প্রতিপক্ষ শনিবার ঘরের কাজে বাঁধা দেয় এবং রোববার আ’লীগ অফিসে ভাংচুর করে। বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাদের ৯ জনকে রক্তাক্ত জখম করে। তারা আইন আদালত মানেনা। অতর্কিতে হামলা চালিয়ে ও ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। খুন জখমের হুমকী দিয়েছে।
অপর পক্ষের হাসান গাজী, মনিরুল ইসলামসহ অনেকে জানান, মেম্বর শহিদুল পরিকল্পিত ভাবে জমি মাপ জরিপ না করে পাকা ভবন নির্মানের নিমিত্তে বহিরাগত লোকজন নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থল ছাড়া বাহিরে তাদের লোকজনের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার সময় তাদের লোকজন মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে মারপিট করায় সংঘর্ষের সুত্রপাত ঘটায়। খবর পেয়ে আমাদের লোকজন ঠেকাতে গেলে নির্মমভাবে মারপিট করে ১৭ জনকে আহত করে এবং ৩টি বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এমনকি শিশু সাব্বিরকে স্কুলে যাওয়ার পথে মারপিট করে জখম করে এবং গৃহবধু সুরাইয়া আত্মীয়ের বাড়ি থেকে বাড়ী ফেরার পথে জখম করে। এসময় তারা প্রকাশ্যে আওয়ামী লীগ অফিস ভাংচুর করে অন্যদের উপর দায় চাপিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি মেম্বর পূর্ব পরিকল্পিতভাবে মারাপিট করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় ও ভাড়াটিয়াদের আপ্যায়ন করার জন্য তার বাড়িতে খিচুড়ি রান্না করে লোকজন এক জায়গায় এত্রিত করে রাখে এবং তাদের জন্য পুর্বথেকে তৈরি করে রেখে পরিকল্পিত ভাবে আক্রমন চালানো হয় বলে তারা দাবী করেন।
আইয়ুব আলী গংরা জানান, জমি মাপ জরিপ না করে মসজিদ ব্যবহার করে সেখানে অস্ত্রশস্ত্র রাখা, সিসি ক্যামেরার তার আগে থেকে খুলে রাখা ও আমাদের জায়গায় মার্কেট নির্মান অব্যহত রাখাসহ আগে থেকে আ.লীগ অফিসের সাইন বোর্ড তুলে দিয়ে নিজেরাই ভাংচুর করে দোষ আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউপি সদস্য শহিদুল মেম্বর ও তার পক্ষিয় লোকজন।
সংঘর্ষের খবর পেয়ে আশাশুনি থানার এসআই এমরান হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মেম্বর শহিদুল ও আইয়ুব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জেনেছি। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানি ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting