দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৫
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

১৫ বছরের আক্ষেপ মিটিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 274 ভিউস

স্পোর্টস ডেস্ক:

জয়টা অনুমিতই ছিলো, শুধু সময়ের অপেক্ষা। ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রান তুলেছে ওয়ানডে মেজাজে, চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৯৪ রানের টার্গেট দিয়েছে। কিউইরা পারেনি সেই টার্গেট পেরোতে, পারেনি উইকেটে টিকে থেকে ড্রয়ের সম্মান নিয়ে ফিরতে। দিবারত্রির টেস্টের চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে ১২৬ রানে অলআউট করে ২৬৭ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। আর এই জয়েই ঘুচেছে ১৫ বছরের অপেক্ষা। ২০০৮ সালের পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলো ইংলিশরা।

চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দেওয়া ৩৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। তখনই যেন নিশ্চিত হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ডের হার। টেস্ট বাঁচাতে হলে অলৌকিক কিছু করতে হতো কিউই ব্যাটারদের। তবে তেমন কিছু আর করতে পারেনি ব্ল্যাকক্যাপসরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে সকালে ব্যাটিংয়ে নেমে আগেরদিনের ৬৩ রানের সঙ্গে আর ঠিক ৬৩ রান যোগ করে নিউজিল্যান্ড। চতুর্থ দিন ২২.৩ ওভারেই নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেট তুলে নেয় ইংলিশ বোলাররা। আগেরদিনসহ ৪৫.৩ ওভারে ১২৬ রানেই অলআউট হয়ে ২৬৭ রানের বড় জয় উপহার দেয় ইংল্যান্ডকে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ড্যারিল মিচেল ছাড়া কেউই দাঁড়াতে পারেননি ইংলিশ বোলারদের সামনে। অন্যপ্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মিছিলে উইকেটে আঁকড়ে পড়ে থেকে ১০১ বলে ৫৭ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মিচেল। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান টম ব্লান্ডেল দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফিরেছেন মাত্র ১ রানেই। ইংলিশদের হয়ে বল হাতে কিউইবধের চিত্রনাট্য লিখেছেন জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড। দুজনই নিয়েছে ৪ টি করে উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন অলি রবিনসন আর জ্যাক লিচ।

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে টম ব্লান্ডেলের ১৩৮ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিলো ৩০৬ রান। ১৯ রানের লিড নিয়ে তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ৩৭৪ রান তোলে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে নিজিল্যান্ডকে ৩৯৪ রানের টার্গেট দিয়ে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ইংলিশ পেসারদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি কিউই ব্যাটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংলিশরা। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তিন দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত
পরবর্তী পোস্ট
কষ্টের জয়ে বার্সার সঙ্গে দূরত্ব কমালো রিয়াল

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting