
অদ্য ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে জার্মানি সমর্থক দল ব্রাজিল সমর্থক দলকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), সাতক্ষীরা, জনাব এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ আমিনুর রহমান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

