দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৪
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সব ষড়যন্ত্র পতিহত করে শেখ হাসিনার নেতৃত্বই নির্বাচন হবে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২৩
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 302 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কোন মানবিকতা নেই, এরা খুনি। খুনিদের আদর্শে বিশ্বাসী ও ৭১ এর রাজাকার এবং ৭৫ এর খুনি। ওরা বন্দুকের জোরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বিএনপি ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। যাদের নেতা একজন সন্ত্রাসী। যারা এতিমের টাকা মেরে খায় তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আগামী নির্বাচন ভন্ডুল করলে, ষড়যন্ত্র করলে বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। তাদের সব ষড়যন্ত্র পতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা পিএন হাইস্কুল সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। প্রধান অতিথি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম দ্রব্যমুল্যের সিন্ডিকেট সম্পর্কে বিএনপি ও অসাধু ব্যবসায়ীদের কঠোর সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যারা সিন্ডিকেট করবে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি গোষ্টি সিন্ডিকেট করে বাজারে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদেরকে ঐক্যবদ্ব থেকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এদের প্রতিহত করতে না পারলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। এরা দূস্কৃতিকারীদের চেয়েও খারাপ। একমাত্র শেখ হাসিনায় পারেন দুর্নীতিবাজদের টুটি চেপে ধরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে। আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ব থেকে নৌকা প্রতিকে ভোট দিয়ে ও জয়যুক্ত করতে কাজ করার আহবান জানান। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম সজিব প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বহুমাত্রিক অংশীদারিত্ব জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি অর্থ এবং বীমা বিষয়ে অবহিতকরণ সভা
পরবর্তী পোস্ট
দেবহাটায় সোলার সিস্টেমের ঋণ থেকে মুক্তি হলো ৬২ গ্রাহক

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting