দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে হাতুড়ে নার্সের চিকিৎসায় সুষমা মন্ডল জীবন মৃত্যুর সন্ধিক্ষনে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২০
জানুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 414 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে এক হাতুড়ে নার্সের কবলে পড়ে দুই সন্তানের জননী সুষমা মন্ডল জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের মৃত গীরেন্দ্র নাথের ছেলে সঞ্জয় কুমার মন্ডল ওরফে খোকন। তিনি এ সময় তার অসুস্থ স্ত্রী সুষমা মন্ডলের সুচিকিৎসা ও এ ঘটনার জন্য দায়ী ওই নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্ত্রী গর্ভবতী হয়ে শ্যামনগরের মর্জিনা নামের এক হাতুড়ে নার্সের খপ্পরে পড়ে। মর্জিনা আমার স্ত্রীকে গত ১ জানুয়ারী ঔষধ খাইয়ে হাত দিয়ে তার গর্ভের সন্তানকে নষ্ট (এমআর) করার চেষ্টা করে। একপর্যায়ে সে আমার স্ত্রীর নাড়ী ছিড়ে ফেলে। এরপর গুরুতর অসুস্থ সুষমাকে প্রথমে শ্যামনগর হাসপাতাল ও পরে শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতাল, ঝাউডাঙ্গা সুজিত বাবুর ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তারা এই রোগীর অপারেশনে অপরাগতা প্রকাশ করে। কোন উপায় না পেয়ে অবশেষে গত ৬ জানুয়ারী সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাঃ শরিফুল ইসলাম তার অপারেশন করেন। বর্তমানে সুষমার পেটের নাড়ী বাইরে রেখে ড্রেসিং চলছে। তিনি বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। অথচ আমি একজন অসহায় গরীব মানুষ। আমার বাড়িতে একটি ঘর ছাড়া বাড়তি কোন সম্পত্তিও নাই, যা বিক্রি করে স্ত্রীর চিকিৎসা খরচ চালাবো। বর্তমানে বিভিন্ন লোকের কাছ থেকে সাহায্য নিয়ে আমার স্ত্রীর চিকিৎসা চালাচ্ছি। তিনি আরো বলেন, ঔষধের দোকানে ও হাসপাতালে বর্তমানে প্রায় লক্ষাধিক টাকা বাকী পড়ে গেছে। এমতাবস্থায় আমার দুটি সন্তানের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি এ ঘটনায় গত ৭ জানুযারী শ্যামনগর থানায় নার্স মর্জিনার বিরুদ্ধে একটি এজাহার জমা দেয়। পুলিশ এজাহারটি রেকর্ড না করে মর্জিনার বাড়ি থেকে ঘুরে এসে বলেন, তার ছেলে চিকিৎসার যাবতীয় খরচ মর্জিনার ছেলে হাসপাতালে পৌছে দেবে। অথচ আজ পর্যন্ত তারা কোন খরচ তো দূরের কথা আমার স্ত্রীর খোঁজ খবর পর্যন্ত নেয়নি। তিনি আরো বলেন, অপারেশনের চার দিন পেরিয়ে গেলেও আমার স্ত্রীর এখনও জ্ঞান ফেরেনি। এমতাবস্থায় তিনি তার স্ত্রীর সুচিকিৎসা ও এ ঘটনার জন্য দায়ী হাতুড়ে নার্স মর্জিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকখালী সার্বজনীন দূর্গাপূজা মন্দিরের সভাপতি সুভাষ মন্ডল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাবি ছাত্রী ধর্ষণ: শাস্তির দাবীতে পাটকেলঘাটা কলেজ ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting