দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৬
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

আব্রাহাম লিংকন ও জি এম শফিকুল ইসলাম : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খাল থাকলেও নেই পানি নিষ্কাষনের সুবন্দোবস্ত । যার ফলে হাজার বিঘা ধান্য ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে আছে। অপর দিকে খালটির কিছু অংশ জবর দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি চক্র। সরজমিনে দেখা যায় , রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার , ভেটখালী , তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে যায়। কিন্তু খাল দিয়ে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নাই। খালের শেষ সীমানায় মেইন রাস্তা ও অজিত বাছার ও সরজিৎ বাছারের বসত ভিটা থাকায় পানি জমাট বেঁধে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবন্ধতা তৈরী হয়। যার ফলে ধান্য ফসলের মাঠ , বসত ভিটা , পুকুর , গাছগাছালি, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। অপর দিকে খালের কিছু অংশ তারানীপুর গ্রামের আবুল কাসেমের পুত্র মোঃ সমসের , মৃত অমেদ আলী শেখের পুত্র মোঃ মজিদ কারিগর , সোরা গ্রামের এশার আলী মোল্যার পুত্র মোঃ আশরাফ আলী মোল্যাসহ বেশ কয়েকজন জবর দখল করে রেখেছে। বিল ও খালের পাশে মুন্ডা সম্প্রদায় বসবাস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তারা খুবি কষ্টে জীবন ধারণ করে চলেছে।

স্থানীয়দের মধ্যে সাইফুল ইসলাম বলেন , ঝুরঝুরি খাল জবর দখল ও পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপর দিকে বসত ভিটার ও ক্ষতি হচ্ছে। এ ভাবে চললে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্রতার হার বৃদ্ধি পাবে।

একই এলাকার আবু সাঈদ বলেন , ঝুরঝুরি খালটি আংশিক পুনঃ খনন ও ভেটখালী – তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্নে ভেটখালী বাজার , ভেটখালী ও তারানীপুরের পানি নিষ্কাষনের জন্য কালভার্ড নির্মাণ করার করার ফলে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হচ্ছে। নিঃস্ব হচ্ছি আমরা , যেন দেখার কেউ নাই। জবর দখল মুক্ত ও খালের সীমানা উন্মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হোক।

প্রিয়তোষ মুন্ডা বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগের শেষ থাকে না। ধান ও সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায় । কাচা ঘর-বাড়ীসহ বসত ভিটা ক্ষতিগ্রস্থ হওয়ায় পাশাপাশি শিশুদের জীবনের নীরাপত্তা নিয়ে সব সময় ঝুঁকিতে থাকি। কিছু ব্যক্তি খালটি জবর দখল করে মৎস্য ঘের করছে। ঝুরঝুরি খালের পানি মানিকখালী খালে যাওয়ার সীমনায় পাঁকা রাস্তা এবং বসত ভিটা থাকায় পানি নিষ্কাষন হয়না।

এ বিষয়ে ঝুরঝুরি খাল জবর দখলকারী সমসের জানান , সরকার খাল খনন করলে আমাদের কোন আপত্তি নাই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা হোক।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন জানান , ইতি পূর্বে ঝুরঝুরি খালটির আংশিক ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে খনন করা হয়। খালের সীমানায় চলাচলের মেইন রাস্তা ও বসত ভিটা থাকায় মানিকখালী খালের সাথে সংযুক্ত করা সম্ভব হয়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
পরবর্তী পোস্ট
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...

জুলাই ২৬, ২০২৬

৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

জুলাই ২৪, ২০২৬

কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...

জুলাই ২১, ২০২৬

শ্যামনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর...

জুলাই ৬, ২০২৬

সম্মাননায় ভূষিত ইমাদুল হক

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting