দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১২
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শপথ বাক্যে ‘সুন্দরবনে বিষ নয়, মধুতে ভেজাল নয়’-সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৮, ২০১৯
অক্টোবর ২৮, ২০১৯ ০ কমেন্ট 390 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘সুন্দরবনে বিষ প্রয়োগ করবো না, মধুতে ভেজাল দেব না, সুন্দরবনের বৈচিত্র্য সংরক্ষণ করবো, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে অংশ নেব’ উচ্চারণ করে সুন্দরবনকে বাঁচানোর শপথ গ্রহণ করেছে উপকূলের হাজার হাজার মানুষ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আকাশলীনা ইতো ট্যুরিজম সেন্টারে ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে ভেজাল মধু বাস্তবায়ন বন্ধ করা এবং সুন্দরবনে বিষ দিয়ে মাছ না ধরার বিষয়ে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত সকলকে এই শপথ পাঠ করান।

জেলা প্রশাসনের আয়োজনে অনুুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, সুন্দরবনকে রক্ষা করতে হবে। এটা একটা পবিত্র জায়গা। যেখান থেকে মানুষের রিযিক আসে, সেটা অবশ্যই পবিত্র। এখানে মাছ আছে, মধু আছে, বাঘ আছে, হরিণ আছে। হাজারো প্রাণ বৈচিত্র্যের সমাহার সুন্দরবন। আর আছেন আপনারা। আপনারা আছেন বলেই এই অঞ্চল মৎস্য সম্পদে সমৃদ্ধ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিয়েই ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গঠন করতে চান।

জেলা প্রশাসক বলেন, কিছু অসাধু মৎস্য শিকারী বিষ দিয়ে মৎস্য শিকার করে। তাদের চিহ্নিত করুন। আইনে সোপর্দ করুন। শিকারের নামে তারা সুন্দরবনে বিষ দিয়ে মৎস্য সম্পদ ধ্বংস করছে। তাদের আইনের আওতায় আনা হবে। সুন্দরবন আমাদের গর্ব, জীবন জীবিকার উৎস। এটা ধ্বংস করতে দেওয়া হবে না।

মধুতে ভেজাল দিয়ে যারা সুন্দরবনের মধুর সুনাম নষ্ট করছে তাদের ধরিয়ে দিন উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এই অঞ্চলকে ইকোট্যুরিজম এলাকা ঘোষণা করা হবে। বিশেষ অর্থনৈতিক এলাকা ঘোষণা করা হবে। এতে আপনাদের সন্তানরা এখানেই তাদের কর্মসংস্থান করতে পারবে।

এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার ০১৭১৫২১২২৭৭ নাম্বারটি সকলকে দিয়ে দুর্নীতির বিষয়ে তথ্য দেওয়া আহবান জানান।

তিনি বলেন, ইউনিয়ন ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, ইউএনও অফিস ও ডিসি অফিস- যেখানেই দুর্নীতি বা হয়রানির শিকার হবেন, আমাকে জানাবেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় শ্যামনগর থানা ও বনবিভাগের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা মেডিকেল কলেজ আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
সরকার ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে-সাতক্ষীরায় ব্যারিষ্টার কায়সার কামাল

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting