দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৭
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

পুষ্টিগুণ থাকায় হাতে মুড়ি ভাজায় ব্যস্ত সময় কাটাচ্ছে গৃহীনিরা

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 522 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি:  “মিলে মুড়ি ভাজার কারণে হাতে ভাজা মুড়ির কদর কমলেও এতে রয়েছে পুষ্টিগুণ”- এমনই কথা বলেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুদ্ষ্ণো সরকার। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গৃহীনিরা মুড়ি ভাজার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যস্ততার পাশাপাশি করোনা ভাইরাসের কারনে তাদের মাঝে দেখা দিয়েছে হতাশাও।পুঁজি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিযোগিতায় টিকতে পারছে না মেশিনে ভাজা মুড়ির সঙ্গে। ফিংড়ী অঞ্চলের গোস্টনাথ, অঞ্জননাথ, সুবোল নাথ বলেন বাপ-দাদার এই পেশা ছেড়ে এখন অনেকে অন্য পেশায় চলে গেলেও কিছু মানুষ ধরে রেখেছেন এ পেশাকে। ফিংড়ী গ্রামের দেবনাথ পাড়াসহ আশপাশ এলাকার অনেক পরিবারের জীবিকা নির্বাহ করেন হাতে মুড়ি ভেজে। পুরুষরা বাজারজাত করলেও মুড়ি ভাজার সব কাজ করেন নারীরাই। মিলে মুড়ি ভাজার কারণে হাতে ভাজা মুড়ির কদর কমে যাচ্ছে। তারপরও হাতে ভাজা মুড়ির চাহিদার যেন শেষ নেই। এ পাড়ায় প্রতিদিন কয়েক মণ মুড়ি ভাজা হয়।

মুড়ি ভাজার জন্য স্থানীয় ভাষায় চাল খোলা, বালু খোলা, চালন, ছামনি ও পাটকাটি নামক সরঞ্জাম মুড়ি ভাজার কাজে ব্যবহৃত হয়।মাটির তৈরি পাত্রগুলো বাজারে কুমার বা পালদের কাছে পাওয়া যায়। একটি পাত্রে বালি ও একটি পাত্রে লবণ পানি মেশানো চাল রেখে চুলায় আগুনে তাপ দিতে হয়। পরিমাণ মতো তাপ শেষ হলে চাল বালির পাত্রে ঢেলে ঝাঁকুনি দিয়ে পাশের ছামনিতে বসানো তলা ছিদ্র যুক্ত পাত্র ঢেলে দেয়া হয়। তারপর চালা দিয়ে চেলে বস্তায় ভরে বাজারজাত করা হয়।প্রতিদিন ভোর থেকেই গৃহিণীরা এই মুড়ি ভাজার কাজ শুরু করেন। অনেকে চালা (ছাকনি) দিয়ে চালিয়ে মুড়ি থেকে বালি ছাড়াচ্ছে, কেউ বস্তা ভরছেন। ব্যবসায়ীরা সাতক্ষীরা, বুধহাটা, বড়দল, বাঁকা,কাদাকাটি, খাজরা প্রভৃতি এলাকায় চলে যাচ্ছে।

ফিংড়ী ইউপির গাভা গ্রামের ভিমদেবনাথের স্ত্রী সুচিত্রা দেবনাথ বলেন, ভোর থেকে মুড়ি ভাজার কাজ শুরু করি। এই কয় ঘণ্টায় মুড়ি ভেজে প্রতিদিন দুই-তিনশ টাকা আয় করতে পারি। এই মুড়ির টাকা দিয়েই সংসার চলে। তিনি বলেন, ২০ বছর ধরে এই হাতে ভাজার মুড়ি কাজ করি। এই হাতের ভাজা মুড়ি বিক্রি করে জীবন-জীবিকা চলে। আমার বয়স হয়েছে, এখনো মুড়ি ভাজা বাদ দেইনি। এই যে আমি অসুস্থ ডাক্তার একদম আগুনের কাছে যাওয়া যাবো না বলে দিয়েছেন। কিন্তু কি করবো আগুনে যদি না যাই তাইলে খাবো কি। সরকার যদি আমাদের কিছু সুযোগ-সুবিধা দিতো তাহলে আমরা ভালো করে চলতে পারতাম।

মুড়ি ব্যবসায়ী রবিনমন্ডল বলেন, প্রায় ১৫ বছর ধরে মুড়ি ব্যবসায় জড়িত। হাতে ভাজা এই মুড়িতে কোনো রকম ভেজাল নেই। এই মুড়িতে শুধু লবণ-পানি ছাড়া আর কিছু দেয়া হয় না। তাই এই ফিংড়ীর হাতে ভাজা মুড়ির অনেক স্বাদ ও মুড়ির চাহিদাও অনেক।

তিনি বলেন, দেশে গড়ে ওঠা মুড়ি কারখানায় মুড়ি তৈরি হওয়ায় এখন হাতে তৈরি মুড়ি শিল্প পিছিয়ে পড়ছে। কারখানায় তৈরি মুড়ি দেখতে সাদা ধবধবে হলেও দুদিন ঘরে রাখলেই চুপসে যায়। এসব মুড়ি খোলা অবস্থায় প্রতি কেজি ৬৫ টাকা এবং প্যাকেটজাতগুলে৭৫টাকায় পাওয়া যায়। যা হাতে তৈরি মুড়ির দামের চেয়ে কম। তাই হাতে ভাজা মুড়ি বিক্রির ক্ষেত্রে লাভ তো দূরের কথা আসল দামই তুলতে পারেন না মুড়ির কারিগররা। এছাড়া পুঁজির অভাব ও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারছে না এ গ্রামের মুড়ির কারিগররা। তাদের তৈরি ভেজালমুক্ত মুড়ির চাহিদা থাকলেও সরবরাহ করতে পারছে না তারা। আর কেউবা ব্যবসায় টিকতে না পেরে অন্য পেশায় চলে গেছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুদ্ষ্ণো সরকার বলেন, প্রতি ১০০ গ্রাম পরিমাণ মুড়িতে রয়েছে ৪০২ গ্রাম ক্যালরি, ৮৯.৮ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম ফ্যাট, কোলেস্টেরল নেই, ৬.৩ গ্রাম প্রোটিন, ক্যালসিয়াম ৬ মি.গ্রা, ফসফরাস- ৬ মি.গ্রা, সোডিয়াম ৩ মি.গ্রা.। মানবদেহের জন্য এই পুষ্টিগুণ সম্পূর্ণ মুড়ি অনেক সহায়ক ও উপকারী। হাতে ভাজা ভেজালমুক্ত মুড়ি খাওয়ার পরামর্শ দেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার প্রাদুর্ভাবে উপকূলে হা হা কার
পরবর্তী পোস্ট
নেতার মদে পানি এবং সমন্বয়হীনতা

রিলেটেড পোস্ট

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting