দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০২
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ
কাশফুলের সাদা মেঘে হারিয়ে যাওয়া এক বিকেল: আজকের...
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

পুন:খননে মরিচ্চাপ নদী পরিণত হচ্ছে খালে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ০ কমেন্ট 419 ভিউস

সাতনদী ডেস্ক: দখল-দূষণে ছন্দ হারিয়েছে জেলার একসময়ের স্রোতস্বিনী মরিচ্চাপ নদী। নাব্যতা ফেরাতে তাই সরকারিভাবে এটি পুন:খননের উদ্যোগ নেয়া হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, যেভাবে খনন করা হচ্ছে তাতে নদী কেটে আসলে খাল বানানো হচ্ছে। তাদের দাবি, মূল নদীর কমপক্ষে ৭৫ শতাংশ বাদ দিয়ে খননকাজ পরিচালনা করা হচ্ছে। এভাবে কাজ চললে সরকারি অর্থ অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হবে না। আশাশুনির কাটাখালি গ্রামের বাসিন্দা আলী হায়দার, গোয়ালডাঙ্গা গ্রামের আজিজুল ইসলাম ও আব্দুল হান্নান গাজী জানান, যেভাবে মরিচ্চাপ নদী পুন:খনন করা হচ্ছে তা জনসাধারণের কোনো উপকারে আসবে না। মূল নদীর ৭৫ শতাংশ বাদ দিয়ে খনন করা হচ্ছে। তাছাড়া কোথাও কোথাও ঘুরিয়ে ইচ্ছামতো খনন করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।
আশাশুনি উপজেলার বাসিন্দা ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএএম আব্দুল ওয়াহেদ জানান, মরিচ্চাপ নদীকে কেন্দ্র করে আশাশুনি বা দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটে। খুলনা ও বরিশালের সঙ্গে সরাসরি যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ হিসেবে মরিচ্চাপ নদী। এই নদীর বুক চিরে চলত লঞ্চ, স্টিমার, বড় বড় নৌকা। সুন্দরবনসহ এ অঞ্চলের পণ্যসামগ্রী এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করা হতো এই রুটে। এ কারণেই মরিচ্চাপ নদীর তীরে গড়ে ওঠে আশাশুনি বা বর্তমান উপজেলা সদর। তিনি বলেন, মরিচ্চাপ নদীর নাব্যতা ফেরাতে সরকার পুন:খননের ব্যবস্থা করেছে। দু:খজনক হলেও সত্য, নদী কেটে খাল বানানো হচ্ছে। এক্সভেটর মেশিন দিয়ে জমাট পলিমাটি নদীর পাড়ে ফেলে রাখা হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে ওই মাটি ধুয়ে নদী ফের ভরাট হয়ে যাবে। নদী বাঁচাও আন্দোলন কমিটির নেতা অধ্যক্ষ আশেক ই-এলাহী জানান, শুধু মরিচ্চাপ নদীই নয়, আদি যমুনা ও বেতনা নদীসহ জেলার সব নদী ও খাল পুন:খননে অনিয়ম করা হচ্ছে। ফলে সরকার যে লক্ষ্য নিয়ে পুন:খনন করছে তা পূরণ হবে না। কেবল কোটি কোটি টাকা নষ্ট হবে। কিন্তু জনগণের কোনো কাজে আসবে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের সবকটি জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খননের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় মরিচ্চাপ নদীর মধ্যচাপড়ার খোলপেটুয়া নদীর সংযোগ থেকে শুরু হয়ে উপজেলার তেঁতুলিয়া বেতনা নদী সংযোগ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার পুন:খননের উদ্যোগ নেয়া হয়। এজন্য ১৬ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। টেন্ডারে কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জেভি। কার্যাদেশ দেয়া হয় গত বছরের অক্টোবরে। ওই কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ২০ জুন কাজ শেষ করার কথা। সিএস রেকর্ড অনুযায়ী আশাশুনির মরিচ্চাপ নদীর প্রস্থ কোথাও ৬০০ ফুট আবার কোথাও ৫৫০ ফুট ছিল। কিন্তু প্রকল্পটির ডিজাইন অনুযায়ী পুন:খনন করা হচ্ছে ৯০-১৮০ ফুট। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জেভির স্বত্বাধিকারী মো. অলিউল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন অনুযায়ী খনন কাজ পরিচালনা করা হচ্ছে। এখানে ঠিকাদারদের কিছু করার নেই। এলাকার লোকজন পক্ষে-বিপক্ষে অভিযোগ বা কথা বলবে এটাই স্বাভাবিক। তবে খননকাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। এরই মধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান জানান, মরিচ্চাপ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে যে পরিমাণ পুন:খনন করা দরকার সে অনুযায়ী প্রকল্পের ডিজাইন করা হয়েছে। সিএস রেকর্ড অনুযায়ী মরিচ্চাপ নদীর প্রস্থ কোথাও ৬০০ বা কোথাও ৫৫০ ফুট ছিল। তবে একটি নদী পুন:খনন করে আগের স্থানে ফিরে আনা যায় না।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, পানি উন্নয়ন বোর্ডের শিডিউল ও ডিজাইন অনুযায়ী পুন:খনন করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাড়া ফেলেছে কুমার অরবিন্দের নতুন বই ‘দাদুর ডায়েরি’
পরবর্তী পোস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং এ ঝাউডাঙ্গা কলেজ

রিলেটেড পোস্ট

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

অক্টোবর ৫, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting