দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৪
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সাড়া ফেলেছে কুমার অরবিন্দের নতুন বই ‘দাদুর ডায়েরি’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ০ কমেন্ট 391 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে চলছে অমর একুশে বইমেলা ২০২৪। দিন দিন বাড়ছে পাঠক সমাগম এবং দর্শনার্থী। বিক্রি যেমনই হোক, পাঠক-দর্শকে মুখরিত বইমেলা প্রাঙ্গণ। প্রতিদিনই মেলার ভেতর লিটল ম্যাগাজিন চত্বরে জমিয়ে আড্ডা দিচ্ছেন তরুণ কবি-লেখকরা। সাথে প্রতিনিয়তই আসছে নতুন নতুন বই। অমর একুশে বইমেলা হল নতুন পুরাতন লেখকদের মহা মিলনমেলা। গত কয়েক বছর ধরে নতুন লেখকদের বেশ কয়েকটি বই নজর কেড়েছে। তারই ধারাবাহিকতায় তরুন লেখক, নাট্যকার এবং সাহিত্যিক কুমার অরবিন্দের নতুন বই ‘দাদুর ডায়েরি’ সাড়া ফেলেছে এবারের বইমেলায়। গতবার এই লেখকের ‘ভূতের সেলফি’ ছিল দারুন সমাদৃত। ইস্তামিন প্রকাশক নিয়ে এসেছে লেখক কুমার অরবিন্দের ‘দাদুর ডায়েরি’। এটি মূলত একটি গল্পগ্রন্থ যা পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা, স্টল নং- ১৭২-১৭৩-১৭৪ এ। গল্পকার কুমার অরবিন্দ মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমাজ-মন্থনে তিনি গল্প তুলে আনেন। প্রাঞ্জল ভাষায় যথোচিত শব্দ-সহযোগে চরিত্রের অবয়ব দান করেন। ফলে তার গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। তিনি এ সময়ের প্রতিশ্রুতিশীল লেখকদের একজন। ‘দাদুর ডায়েরি’ বইটি সম্পর্কে কুমার অরবিন্দ বলেন, অসম্ভব ভালো লাগার একটি বই। গল্পগ্রন্থটি অনেক তথ্যবহুল এবং অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা মানুষের মনে নাড়া দিবে। আশা করছি আমার লেখনি সবার ভালো লাগবে। এছাড়া লেখকের ‘ভূতের সেলফি’ উৎসব চলমান রয়েছে এবার বইমেলায়ও। ‘ভূতের সেলফি’ কিশোর উপন্যাসটি সম্পর্কে কুমার অরবিন্দ বলেন, ‘এটি ভূত বিষয়ক উপন্যাস হলেও ভয়ের কিছু নেই। আছে মজা ও বিজ্ঞান। স্কুল পড়ুয়া তিন বন্ধুকে নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।’ বইটির প্রকাশক বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের জন্য দারুণ একটি বই। মজার ব্যাপার হচ্ছে, ভূতের উপন্যাস হলেও মোটেও এটি গা শিউরে ওঠা ভয়ের গল্প নয় বরং আনন্দের। নিশ্চয়ই বইটি খুদে পাঠকেরা পছন্দ করবে। বই গুলো পাওয়া যাবে ইন্তামিন প্রকাশনের ১৭২-১৭৩-১৭৪ নং- স্টলে। লেখকের প্রকাশিত উপন্যাস: ভাগের জীবন (ইন্তামিন প্রকাশন), বেকারবেলার বিরহ (ইন্তামিন প্রকাশন), গল্পগ্রন্থ: সে রাতে চাঁদ ছিল না (কালি কলম প্রকাশন), অসমাপ্ত বিকেল (ইন্তামিন প্রকাশন), বাবা এবং অন্যান্য গল্প (ইন্তামিন প্রকাশন)। গত কয়েকদিন ব্যাপক লোক সমাগম হলেও পাঠকের সংখ্যা ছিল খুবই কম। বেশির ভাগই ছিলেন দর্শনার্থী। যারা বইয়ের মেলায় এসেও বই না কেনে আড্ডায় মেতেছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বিক্রি ভালো হবে বলেও তারা প্রত্যাশা করছেন। প্রকাশকরা বলছেন, করোন মহামারীর পর আগের মেলাগুলোতে বিক্রি ভালো হয়েছে। তবে এবার মানুষ বেশি হবে প্রত্যাশা করে তারা বলছেন, দর্শনার্থী বেশি হলেও বিক্রি কেমন হবে তা মেলার মধ্য সময়ে বুঝা যাবে। বইমেলা প্রতিদিন শুরু হয় বেলা ৩টায় আর চলে রাত ৯টা পর্যন্ত। ‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমির উদ্যোগে -এর চত্বর এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর বৃহত্তম বার্ষিক এই বই মেলার আয়োজন করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় দরদি সংগঠন
পরবর্তী পোস্ট
পুন:খননে মরিচ্চাপ নদী পরিণত হচ্ছে খালে

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting