দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

পাচারকালে সাতক্ষীরায় এক ট্রাক সরকারি গম জব্দ

কর্তৃক kobirubel.satnadee জুন ২৬, ২০২০
জুন ২৬, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পাচারকালে সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোষ্ট এলাকা থেকে এক ট্রাক সরকারি গম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫জুন) বেলা ৩টার দিকে ট্রাক ভর্তি গমগুলো জব্দ করা হয়। তবে পুলিশ বলছে, আমরা যাচাই বাছাই করছি। সরকারি প্রকল্পের এ গমের বিষয়ে সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রাক চালক ও হেলপারকে।

জানা গেছে, সরকারি এ গমগুলো জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম থেকে পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলে নেওয়া হচ্ছিল। সরকারি এ গমের ক্রেতা কালিগঞ্চ উপজেলার নলতা এলাকার আব্দুল্লাহ্’র ছেলে ডিও ব্যবসায়ী শহিদুল ইসলাম, একই এলাকার বাবলু মাস্টার, আরশাদ আলী, খলিলুর রহমান খলিল, নুর, আব্দুল ও খালিদ হোসেন। এই সিন্ডিকেটটি বসন্তপুর খাদ্য গুদাম থেকে গম, ধান ও চাল ক্রয় বিক্রয় করেন।

পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলের মালিক গোবিন্দ কুমার বলেন, আমি কালিগঞ্জের ব্যবসায়ী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ টন ৫০০ কেজি গম ক্রয় করেছি। প্রতি কেজি ২৩ টাকায়। এর মধ্যে একটি ট্রাক পুলিশ আটক করেছে।
কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ^াস জানান, আজ (বৃহস্পতিবার) গুদাম থেকে ৪৫ টন ৫০০ কেজি সরকারি গম ডেলিভারি দেওয়া হয়েছে। গমগুলো কাবিখা প্রকল্পের। কেউ সেগুলো কালোবাজারে নিয়ে গেল কিনা সেটি আমি জানি না। আমার গেটের বাইরে গেলে তার দায়িত্ব আমার নয়। আটকের ব্যাপারেও আমি কিছু জানি না।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, সরকারি গম পাচার হচ্ছে এমন সন্দেহে গম ভর্তি ট্রাকটি আটক করা হয়েছে। যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকে ৩২৬ বস্তা গম রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে কালিগঞ্জের মনিমুক্তা রাইচ মিল গোডাউন থেকে ৫০ টন সরকারি গম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রকল্প সভাপতি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পবিত্র কুমার ম-ল, মনিমুক্তা রাইস মিলের ম্যানেজার মুজাহিদুল ইসলাম ও মনিমুক্তা রাইস মিল মালিকের ছেলে মনিরুজ্জামান মনিকে আটক করে পুলিশ। পরে দুদকের পক্ষ থেকে আটক তিনজনসহ ছয়জনকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার পরিদর্শক নীল কমল পাল। পুলিশের পক্ষ থেকে পৃথক একটি জিডি করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে গমগুলো আম্পান দূর্গত মানুষদের মাঝে বিলিবন্টন করে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের অবহেলিত মশরকাটি গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting