দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫১
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

পশুপ্রেমীদের ভিন্ন উদ্যোগ, নিজের খাবার বাঁচিয়ে আহার দিচ্ছেন রাস্তার অবলা প্রাণীদের

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২০
মে ১৮, ২০২০ ০ কমেন্ট 413 ভিউস

সচ্চিদানন্দদেসদয়:
করোনা ভাইরাস মরন ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। বর্তমানে যাকে নিয়ে চিন্তিত বাংলাদেশ সহ সারা বিশ্ব। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এই মুহূর্তে দেশ সাধারন ছুটির মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘ এই কোরনার প্রভাব বর্তমান সময়ের লকডাউন আতঙ্ক প্রভাব ফেলছে আমাদের মানসিক স্বাস্থ্যেও।
করোনা চরম আঘাত হানলেও মনে হয় কিছু মানুষের মনুষ্যত্বে আঘাত হানতে পারে নি। তাই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রচারের আড়ালেও কিছু মানুষ নিজেদের ‘কাজ’ করে চলেছেন এবং প্রচারের আড়ালেই তাঁরা থাকতে চাইছেন। তাই এই প্রতিবেদনেও শুধুমাত্র ঘটনাক্রমই তুলে ধরা হচ্ছে, সেই সব ব্যক্তিকে সম্মান জানিয়ে। তাদের ইচ্ছেকে মর্যাদা দিয়ে কোনও নাম বা তাদের ছবি ব্যবহার করা হচ্ছে না।
করোনা আটকাতে লকডাউন তো চলছে৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন রাস্তার কুকুর-বিড়ালগুলির কী অবস্থা হচ্ছে এই সময়? প্রাণীগুলো তো আর নিজেদের খাওয়ার নিজে জোগাড় করতে পারে না। গৃহস্থ বাড়ির এঁটো–কাঁটা, বা রাস্তার ধারের চায়ের দোকান, রুটির দোকান বা ফাস্টফুডের দোকান, হোটেল রেস্তরা এদের ভরসা ছিল। সেখান থেকে পরিমাণে অল্প হলেও দিনে কিছুটা খাবার জুটতো এদের। কিন্তু এখন তো তাও বন্ধ। সরকার কাদের খাওয়াবে মানুষ কে নাকি এই অবলাদের! বিক্ষিপ্তভাবে গৃহস্থ, পশুপ্রেমি কিছু এলাকায় রাস্তার কুকুর-বিড়ালদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় নগণ্য। কিন্তু ব্যতিক্রম তো থাকেই। আর থাকে এই সব নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মানুষ। প্রতি পাড়াতেই এরকম একজন-দুজন পশু প্রেমীর দেখা মিলে যায়। আর সেটাই আশার কথা। এই মানুষগুলো এই পরিস্থিতিতেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। নিয়ম করে দু’বেলা খেতে দিচ্ছেন এলাকার কুকুর-বিড়ালগুলিকে। আগে হয়তো পাড়ার ৩-৪টে কুকুরকে খাওয়াতেন, এখন খিদের চোটে ঘুড়ে বেড়ানো অবলাগুলিকে এভাবে দেখতে না পেয়ে হয়তো ৮-১০টাকে খাওয়াচ্ছেন। কষ্ট হচ্ছে তবুও খাওয়াচ্ছেন। বাঁচিয়ে রাখছেন ওদের।
এত খাওয়ার বা টাকা এই বাজারে খরচ করতে ভয় লাগছে না? হেসেই জবাব দিচ্ছেন তাঁরা। বলছেন, কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার বদলে যে এতগুলো প্রাণীর ভালোবাসা পাওয়া যাচ্ছে তাই তো অনেক। আরও বললেন, আগে ৫-৭ টা কে খাওয়াতেন, এখন সংখ্যাটা বেড়েছে। ওরমভাবে অবলাগুলো মুখের দিকে তাকিয়ে থাকলে না দিয়ে তো আর পারা যায় না! তাই ভাত পারলে ভাত, মাছ পারলে মাছ, রুটি পারলে রুটি নইলে বিস্কুট খাইয়ে দিচ্ছেন এলাকার হাসি, হরুদ, ভুলু, মেছিদের। এলাকার পশুপ্রেমীরা যে ভাবে পারছেন খাওয়াছেন। কোনও রকম প্রচার ছাড়াই কেবল মনের আনন্দে, মানবিকতার তাগিদে এই কাজ করে চলেছেন তাঁরা, ভবিষ্যতেও করে যাবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ
পরবর্তী পোস্ট
সুপার সাইক্লোনে রূপ নিল আম্ফান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting