দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২০
মে ১৮, ২০২০ ০ কমেন্ট 371 ভিউস
কামরুল হাসান,
 কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে জনপ্রিয় অনলাইন পোর্টাল “নয়া আলো”র জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান স্থানীয় যুবলীগ নেতা সেলিম রেজার ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর  চালানো বর্বর এ হামলার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ মানব বন্ধনের আয়োজন করেন। সোমবার সকালে কলারোয়ার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকালে যুবলীগ নেতা সেলিম রেজা সাংবাদিক মোকলেছুরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজার জামে মসজিদের সামনে ডেকে নিয়ে নিজের কাছে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে রেফার করে।  পরে জরুরি ও উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সাংবাদিক মোকলেছুর রহমান খুলনা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রয়েছেন বলে জানা যায়। মানববন্ধনে উপস্থিত স্থানীয় মেম্বার ও  ব্যবসায়ী মফিজুল ইসলাম (রানা) বলেন, বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীরা খুবই শান্তি প্রিয়। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন একত্রে এখানে বসবাস করে। কিন্তু হঠাৎ যুবলীগ নেতা সেলিম রেজার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল সাংবাদিক মোকলেছুর রহমানকে আহত করার ঘটনার সত্যতা জানিয়ে বলেন, গত শনিবার বিকালে এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, আব্দুল গফুর, বাজার ব্যবসায়ীগণ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। উপস্থিত সকলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই যুবলীগ নেতাকে দ্রুত আটক করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় “মানবতার ঘর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ
পরবর্তী পোস্ট
পশুপ্রেমীদের ভিন্ন উদ্যোগ, নিজের খাবার বাঁচিয়ে আহার দিচ্ছেন রাস্তার অবলা প্রাণীদের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting