দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

জোয়ারের পানিতে প্লাবিত পাইকগাছা বাজার : জরুরী হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২০
জুলাই ৭, ২০২০ ০ কমেন্ট 347 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা: খুলনা জেলার পাইকগাছা বাজার অমাবস্যা ও পূর্ণিমায় নদীর জোয়ারের পানিতে জলমগ্ন। পৌরসদরের কোল ঘেষে প্রবাহিত শিবসা নদী। নদীটি পলি জমে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছে। পানি নিষ্কাশনের কোনো উপায় নেই। সামান্য জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যাচ্ছে পৌর সদর। ব্যবসায়ীমহল সহ এলাকাবাসী প্রতিকারের দাবি জানিয়েছেন। দাবি জানিয়েছেন দ্রুত শিবসা নদী খননের জন্য।

খুলনা জেলার প্রথম পৌরসভা পাইকগাছা। পৌরসভাটি শিবসা নদীর উপকূলে অবস্থিত। যার ৩ দিকে রয়েছে শিবসা নদী আর একদিকে স্থলভাগ। মাত্র কয়েক বছর পূর্বে এ নদী দিয়ে লঞ্চ, স্টিমারে করে দক্ষিণ এলাকার লোকজন খুলনা জেলা সদরে যাতায়াত করতো। পাইকগাছা বাজারের পাশেই ছিল যাত্রী ছাউনী বিআইডব্লিউটিএ ঘাট। প্রতিদিন কয়েকটি লঞ্চ ভিড়তো ঘাটে। লোকজন উঠা-নামাসহ ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য উঠা-নামা করতো।

পৌরসভার তিন দিকে ছিল একাধীক খেয়াঘাট। হাজার হাজার যাত্রী পারাপার হতো খেয়া’র নৌকায়। কিন্তু কালের বিবর্তনে নদীটি পলি জমে একেবারেই ভরাট হতে চলেছে। নদীর তলদেশের তুলনায় পৌর সদর, নদীর দক্ষিণ পাশের সোলাদানা, লস্কর ইউনিয়নের স্থল ভূমি অনেক নিচু হয়ে গেছে। ফলে পৌর সদরসহ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা হারিয়ে ফেলেছে। নদীতে সামান্য জলোচ্ছ্বাস বা জোয়ারের পানিতে প্লাবিত হলে বাজার তলিয়ে যায়। আর বৃষ্টি হলে তো কথাই নেই। পৌর সদরসহ আশ-পাশের এলাকা অধিকাংশ সময় তলিয়ে থাকে। পৌর বাজার অমাবস্যার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

পৌর বাজারের কাঁকড়া মার্কেট, কাঁচা ববাজার, সোনা পট্টি, সেলুনী পট্টি, মুক্তিযোদ্ধা মার্কেটসহ পাকা সড়কের উপর দিয়ে জোয়ারের পানি প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার ক্রেতা-বিক্রেতা এবং জনসাধারণের। বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ভীতি কাজ করছে। নদী খননসহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে এ জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
পাইকগাছায় সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting