দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

চীনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ন্যাটোর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 361 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ অবসানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছে চীন তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। জোটটির মহাসচিব বলেছেন, চীনের শান্তি আলোচনার আহ্বানের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে ক্রেমলিনের যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন তিনি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এস্তোনিয়া সফরে থাকা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের কাছে ইউক্রেন ইস্যুতে চীনের ১২ দফা প্রস্তাব সম্পর্কে জানাতে চাওয়া হয়েছিল। এতে বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আলোচনা শুরু জন্য শর্ত ও মঞ্চ তৈরি করার জন্য।

ন্যাটো মহাসচিব সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে অবৈধ আক্রমণের নিন্দা জানাতে সক্ষম হয়নি চীন। এছাড়া আক্রমণের মাত্র কয়েক দিন আগে রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারত্বের বিষয়ে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে চীনের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই।

ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ নিয়ে চীনের সমালোচনাকে আক্রমণ করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, আজকে সামরিক সহযোগিতা দেওয়ার অর্থ হলো আগামী দিন শান্তিপূর্ণ চুক্তি অর্জনের পথ।

রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে সতর্ক করেছেন মহাসচিব। বলেছেন, এতে রাশিয়া অবৈধ আগ্রাসী যুদ্ধকে সমর্থন করা হবে, যা জাতিসংঘ চার্টারের লঙ্ঘন।

তিনি বলেন, আমরা চীনের গতিবিধি নিবিড় পর্যালোচনায় রেখেছি। আমরা ইঙ্গিত পাচ্ছি তারা হয়ত রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। এটি হবে খুব বড় একটি ভুল।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। মস্কো-কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে চীন। শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মন্ত্রী আসবেন তাই সরকারি গাছ কেটে বানানো হচ্ছে হেলিপ্যাড
পরবর্তী পোস্ট
আমাকে শুধু সুন্দরী হিসেবে দেখবেন না: রাশি খান্না

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting