দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মন্ত্রী আসবেন তাই সরকারি গাছ কেটে বানানো হচ্ছে হেলিপ্যাড

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 299 ভিউস

জাতীয় ডেস্ক:

জামালপুর সদর উপজেলার মেষ্টায় হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী স্কুল পরিদর্শনে আসার খবরে তাদের জন্য হেলিপ্যাড নির্মাণ করতে রাস্তার পাশের এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে এর আগেও একই জায়গা থেকে তিনি প্রায় দুই শতাধিক গাছ কেটে নেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, কামালখান বাজার থেকে হাসিল বটতলা পর্যন্ত রাস্তার দুইপাশে রয়েছে নানা ধরনের গাছ। হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলামের নির্দেশে তার স্কুলের পাশের রাস্তার এসব গাছ কাটা হচ্ছে।

স্থানীয় নজরুল ইসলাম বলেন, ‘যেখান থেকে গাছ কাটা হয়েছে তার পাশের জমির মালিকানা দাবি করেন প্রকৌশলী নুরুল। তিনি জমির মালিক না হয়েও কয়েক বছর আগে এই জমি থেকে প্রায় দুই শতাধিক গাছ কেটে নেন। ফের গাছ কাটা শুরু করেছেন মন্ত্রীর স্কুল পরিদর্শনের অজুহাত দেখিয়ে।’

ওই গ্রামের জামাল উদ্দিন বলেন, ‘রাস্তার পাশে গাছগুলো আমরা লাগিয়েছিলাম। এখন সেই গাছ রাস্তার পাশে পড়েছে এবং তা সরকারি গাছ হয়েছে। সরকার তার প্রয়োজনে এই গাছ যদি কেটে নেয় তাহলে আমাদের কোনও দাবি নেই। কিন্তু স্থানীয় কেউ এটি কাটার চেষ্টা করলে আমরা এলাকাবাসী এ কাজে বাধা দেবোই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার আরেক ব্যক্তি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি হাসিল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে। তাদের জন্য হেলিপ্যাড নির্মাণের কথা বলে প্রকৌশলী নুরুল এসব গাছ কাটা শুরু করেছিলেন। পরে এলাকাবাসী বাধা দেন।

অভিযোগের বিষয়ে প্রকৌশলী নুরুল বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি স্কুলে শিক্ষামন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীর আসার কথা রয়েছে। তাদের বহনকারী হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটা ফাঁকা জায়গা দরকার। তাই স্কুলের পাশে ফাঁকা জায়গায় হেলিপ্যাড তৈরির জন্য আমি স্থানীয় চেয়ারম্যানকে জানাই। এখন কে গাছ কেটেছে এ ব্যাপারে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন, আমি জানি না।’

মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, ‘হেলিকপ্টারযোগে মন্ত্রী আসবেন তাই হেলিপ্যাড নির্মাণের জন্য গাছ কাটার অনুমতি দিয়েছি। মন্ত্রী আসবেন, গাছ কেটে হেলিপ্যাড নির্মাণে কোনও অসুবিধা দেখছি না।’

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ‘গাছ কাটা নিয়ে সমস্যার কথা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর: পুতিন-জেলেনস্কি নয়, যুদ্ধ থামাতে পারে কেবল ইউক্রেনীয়রা
পরবর্তী পোস্ট
চীনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ন্যাটোর

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting