দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

আমাকে শুধু সুন্দরী হিসেবে দেখবেন না: রাশি খান্না

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 403 ভিউস

বিনোদন ডেস্ক:

সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল টাকার ওপর নির্মিত এই সিরিজ মুক্তির পর থেকেই বিপুল প্রশংসা পাচ্ছে। এতে শহিদ কাপুর, কে কে মেনন ও বিজয় সেথুপতির সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না।

দর্শকের পাশাপাশি তারকাদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন রাশি। সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, চিরঞ্জীবীর মতো তারকারা তাকে ফোনে-মেসেজে শুভেচ্ছা জানিয়েছেন। এমন সাড়া পেয়ে রাশি বললেন, ‘আমি সত্যিই অভিভূত। অনেক মানুষ আমাকে মেসেজ করছেন, প্রশংসা করছেন। শুধু ভক্ত-দর্শক নন, ইন্ডাস্ট্রির অনেক মানুষও বলছেন। এর আগে এমনটা হয়নি আমার সঙ্গে। এটা অসাধারণ অনুভূতি।’

‘ফারজি’ সিরিজের শুটিংয়ের সময়ই প্রত্যাশার পারদ উঁচুতে উঠেছিলো রাশি খান্নার। তার মতে, ‘এরকম রেসপন্স না পেলে আমি হতাশই হতাম। কারণ আমরা যখন শুটিং করছিলাম, তখনই মনে হচ্ছিলো একেবারে ব্যতিক্রম একটি কাজ করছি, যেটা আগে হয়নি। প্রত্যেকের চরিত্রটি দারুণভাবে লেখা। আমার মনে হয়েছিলো, এর চেয়ে ভালো আর কী হতে পারে।’

নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হয়ে ওঠার জন্য মেয়েদের অনেকখানি কষ্ট করতে হয় বলে জানান রাশি খান্না। তার ভাষ্য, ‘এটা প্রায় সব অভিনেত্রীর ক্ষেত্রে দেখা যায় যে, তাদেরকে একই ধাঁচের চরিত্রে নেওয়া হয়। সুন্দরী-লাস্যময়ী তরুণীর ভূমিকায় অভিনয় করতে করতে তারা নিজেদের ভাঙতে পারে না। ওই জায়গা থেকে ভিন্ন কিছু করাও কঠিন হয়ে পড়ে। বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে আমিও উপভোগ করি, কিন্তু আমি সবসময় চেয়েছি ব্যতিক্রম কিছু করতে। এজন্য সবার কাছে বলতাম, প্লিজ আমার অডিশন নিন। আমিও অভিনয় পারি। দর্শককে বলবো, আমাকে শুধু সুন্দরী মেয়ে হিসেবে দেখবেন না। এজন্য আমি আপনাকে দোষারোপ করছি না। কারণ নারীদের এভাবেই উপস্থাপন করা হয়।’

কথা প্রসঙ্গে পারিশ্রমিকের বিষয়টিও আসে। অন্য সব ক্ষেত্রের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতেও নারী-পুরুষের পারিশ্রমিকের বৈষম্য বিদ্যমান। এ বিষয়ে রাশির মন্তব্য, ‘পারিশ্রমিক বৈষম্য মেয়েদের জন্য অনেক বড় একটি প্রতিবন্ধকতা। এই সময়ে এসেও নারী-পুরুষের পারিশ্রমিকে এত ব্যবধান থাকা উচিত না। যখন আলিয়া ভাট কিংবা কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীদের কাঁধে ভর দিয়েও সিনেমা চলছে, তখন এই চিত্রে পরিবর্তন আসা উচিত।’

উল্লেখ্য, ‘ফারজি’ সিরিজটি নির্মাণ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ ও ডিকে। ৮ পর্বের সিরিজটি আইএমডিবিতে ৮ দশমিক ৫ রেটিং পেয়েছে। এর দ্বিতীয় সিজন আসতে পারে আগামী বছর।

সূত্র: ইন্ডিয়া টুডে

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চীনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ন্যাটোর
পরবর্তী পোস্ট
বইমেলায় রাশেক রহমানের ‘লিটল রক নাইন’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting