দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

একই দিনে বিয়ে করলেন ৫ ভাই-বোন!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২১
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ০ কমেন্ট 341 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে বিয়ে করলেন ৫ ভাই-বোন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের রহমত আলী পন্ডিত বাড়িতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন হয়। খবর পেয়ে বিয়েগুলো দেখতে বিভিন্ন এলাকার কৌতূহলী মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয় চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের গনি আহম্মদের দুই ছেলে ও এক মেয়ে। তাদের নাম রফিক (২৮), সোহেল (২৬) ও সাথী (২৫)। শুক্রবার একই দিনে তিন জনেরই বিয়ের দিন ঠিক হয়। রফিকের বিয়ে ঠিক হয় তারই এক চাচা আমীর বক্সের মেয়ে মিনা (২৩) ও সোহেলের বিয়ে অপর চাচা নুর বক্সের মেয়ে সীমার (২৩) সঙ্গে। এছাড়া তাদের বোন সাথীর বিয়ে হয় মিরসরাইয়ের এক যুবকের সঙ্গে। সব মিলিয়ে  শুক্রবার ওই বাড়িতে একই সঙ্গে বিয়ে হয় চাচাত-জেঠাত ৫ ভাই-বোনের!

এদিকে একই বাড়িতে এক দিনে এতজনের বিয়ের খবর শুনে এদিন বিভিন্ন এলাকার মানুষ সেখানে এ বিয়ে দেখতে যায়। পৃথক মঞ্চে অনুষ্ঠিত হয় বিয়েগুলো। এ বিয়ের এক প্রত্যক্ষদর্শী মো. আকবর হোসেন বলেন, এক কথায় গনি আহম্মদের দুই ছেলে একদিকে বোনকে বিয়ে দিয়ে পাত্রের হাতে তুলে দেয় আর অন্যদিকে দুই চাচাত বোনকে বিয়ে করে ঘরে তুলেছে। তিনি বলেন, একই সঙ্গে এতজনের বিয়ের এমন ঘটনা বিরল।

এ বিয়ের কথা স্বীকার করে বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহানও প্রায় একই কথা বলেন। তিনি বলেন, আসলে আমি ঘটনাটি প্রথমে জানতাম না। পরে আপনাদের কাছে জেনে খোঁজ নিয়ে জানতে পারি তারা চাচাত-জেঠাত ৫ ভাইবোন একই সঙ্গে বিয়ে করেছে। আসলে এমন বিয়ের কথা সচরাচর শোনা যায় না। এটি অবশ্যই ব্যতিক্রম ঘটনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া সীমান্তে ২কেজি গাঁজাসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
নূরনগরের অনিল কুমার এর কোটি কোটি টাকার উৎস কোথায়?

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting