দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৪
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবর

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির তদন্ত অনুষ্ঠিত

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৬, ২০২০
নভেম্বর ২৬, ২০২০ ০ কমেন্ট 428 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি থেকে:

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর- ২০ তারিখে উপজেলার ভুক্তভোগী শিক্ষকগনের পক্ষে (বে-নামে) অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সরজমিনে তদন্ত করে বিভাগীয় শাস্তিম‚লক ব্যবস্থা গ্রহন ও বদলীর আবেদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়। এছাড়া, দুদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এর অনুলিপি প্রদান করা হয়।

তদন্তকালে শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ সহ বদরতলা, মহিষাডাঙ্গা, আনুলিয়া, চাপড়া, কোদÐাসহ ১২জন প্রধান শিক্ষক ও দুজন সাংবাদিক উপস্থিত ছিলেন। অভিযোগে প্রকাশ- আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ২০১৬ সালে পার্বত্য এলাকা থেকে বদলী হয়ে আশাশুনিতে যোগদানের পর ঘুষ, দুর্নীতি, নিয়োগ ও এমপিও বাণিজ্য, হয়রানি এবং আর্থিক অনিয়ম করে চলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ হলেই তাকে মোটা অংকের ঘুষ প্রদান করতে হয়।

তার অধীনে বিছট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ৮৫ হাজার টাকা, মহিষাডাঙ্গা মা. বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ৯০ হাজার টাকা, গোয়ালডাঙ্গা মা. বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ১ লক্ষ টাকা, কোদÐা মা. বিদ্যালয়ে মা. বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ১ লক্ষ টাকা, দীঘলারআইট মা. বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ১ লক্ষ টাকা, পিএনএফ ধনিরাম মা. বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দেড় লক্ষ টাকা, বদরতলা মা. বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক নিয়োগে ৫০ হাজার টাকা, বুধহাটা কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে ৫০ হাজার টাকা, চাকলা দাখিল মাদ্রাসার দুই কর্মচারী নিয়োগে দেড় লক্ষ টাকা ও চিলেডাঙ্গা দাখিল মাদ্রাসার ১ কর্মচারী নিয়োগে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে তিনি শিক্ষা অফিসকে ঘুষ আদায়ের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যেকোন শিক্ষক-কর্মচারী নতুন এমপিও করতে গেলে ৮-১০ হাজার টাকা দিতে হয়। এছাড়া উচ্চতর স্কেল, বিএড স্কেল, স্তর পরিবর্তনে গুনাকরকাটি মাধ্যামিক বিদ্যালয়ের দুজনের কাছ থেকে ১ লক্ষ টাকা, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার ৪ জনের কাছ থেকে ৪০ হাজার টাকা, ২০১৮ সালে ১১ জন আইসিটি শিক্ষকের এমপিও করতে তাদের কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়। ২০১৯-২০ সালে বিজয় ফুল উৎসবে সরকার কর্তৃক ২ হাজার টাকা করে বরাদ্দ দিলেও ৪/৫ টি স্কুলকে দিয়ে তিনি ২ লক্ষ ৮০ হাজার টাকা, সরকারি বই বিতরণে বিগত ৪ বছরে মিথ্যা ভাউচার বানিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন।

এছাড়া স্কুল-মাদ্রাসার এসএমসি গঠনে কমপক্ষে ১০/১৫ হাজার টাকা সন্মানীভাতা নিয়ে থাকেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি সপ্তাহে এক দুই দিন অর্ধবেলা অফিস করেন। অফিসে বসে ধুমপান করে তিনি পরিবেশ নষ্ট করেন। উপজেলা ক্যাম্পাসে না থেকে সাতক্ষীরায় স্বপরিবারে বাসা ভাড়া করে থাকেন। তার সাতক্ষীরা বাসা থেকে সরকারি মটরসাইকেল (১৫০ সিসি এ্যাপাসি) চুরি হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগকারীদের প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখতে তদন্তকারী কর্মকর্তাকে দুইজন সাংবাদিক ও ১৩ জন শিক্ষকের মোবাইল নং দিয়ে গোপনীয়তা রক্ষা করে তদন্ত সম্পন্ন করার অনুরোধ করেন। তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রথম দিনের তদন্ত শেষ হয়েছে। স্বাক্ষীদের লিখিতভাবে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শার্শায় জমি দখলের ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর বসত বাড়িতে হামলায় আহত-৩
পরবর্তী পোস্ট
মণিরামপুরে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রিলেটেড পোস্ট

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting