দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৫৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

শার্শায় জমি দখলের ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর বসত বাড়িতে হামলায় আহত-৩

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৬, ২০২০
নভেম্বর ২৬, ২০২০ ০ কমেন্ট 622 ভিউস

বেনাপোল প্রতিনিধি:

টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইনে ভূমি দখলকারী আব্দুল জলিলের সংবাদ প্রচারের পর ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও হামলার ঘটনা ঘটেছে। যশোরের শার্শা থানার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামে পৈত্রিক ভিটায় অবস্থিত বসত বাড়ী থেকে সহিদুলের পরিবারকে উচ্ছেদ করতে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে বসত বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ৩ জনকে আহত করে।

বুধবার ২৫ নভেম্বর দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, শহিদুল ইসলাম (৩৫), নার্গিস (৩০) আমেনা (৬০)। আহতদের স্থানীয় ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এই উচ্ছেদের চেষ্টার ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচ জনের নাম নাম উল্লেখ করে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন।

শার্শা থানায় অভিযোগকারী সন্ত্রাসী হামলার শিকার শহিদুল ইসলাম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে অবৈধভাবে ভোগ দখলের জন্য একই গ্রামের আব্দুল জলিল সহ অন্যান্যদের নামে আমি মহামান্য আদালতে মামলা দায়ের করি। মামলাটি চলমান রয়েছে।

তার পাশাপাশি আমার বসত ভিটা নিরাপত্তার জন্য সম্প্রতি আমি মহামান্য আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করি। মহামান্য আদালতের ১৪৪ ধারা জারি উপেক্ষা করে আব্দুল জলিল সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার পরিবারের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। সাথে সাথে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বসত ভিটায় অবস্থিত আমার পরিবারের মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি ভাঙচুর করে। পরে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রæত এলাকা ত্যাগ করে চলে যায়।

ওই ঘটনায় আমার পরিবারের জীবনের ও বসতভিটা নিরাপত্তা চেয়ে আমি শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন বলেন, বিষয়টি আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি। দুই পক্ষ থেকে আমি কোন অভিযোগ পায়নি। তবে আমি শুনেছি আদালতে মামলা বিচারাধীন। আমি দুই পক্ষকে অনুরোধ করছি, যাতে আইন শৃংখলার অবনতি না হয়।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, শহিদুল নামে একজন থানায় অভিযোগ পত্র জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক কিংবদন্তির বিদায়
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির তদন্ত অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting