দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৭
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

আবারও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁঝ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৫, ২০২৩
জুলাই ৫, ২০২৩ ০ কমেন্ট 346 ভিউস

সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় ফের বেড়েছে কাঁচা মরিচের ঝাঁঝ। আমদানি অব্যহত থাকা সত্ত্বেও গত ২৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতে কাঁচা মরিচের দাম দাম হঠাৎ বৃদ্ধিতে খরচ বেড়ে যাওয়ায় আমাদের এখানেও মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এদিকে গত চার দিনে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে গিয়ে দেখা গেছে পাইকারি বাজারে ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকবা কেজি। খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা শ’ বা ৪০০ টাকা কেজি দরে। অথচ মঙ্গলবার (৪ জুলাই) পাইকারি বাজারে ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হয়েছিল মাত্র ২৬০ টাকা কেজি। যা খুচরা বাজারে ছিল ৩০০ টাকা কেজি। ভারত থেকে আমদানি অব্যহত থাকা সত্ত্বেও গত ২৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ ক্রেতাদরে জন্য ছিল রীতিমত অস্বস্তিকর। বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজদারি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন বাজারে আসা অনেক ক্রেতা। শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার শওকত হোসেন জানান, বাজারে কোন জিনিসের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন তদরিকি নেই। বিক্রেতারা তাদের ইচ্ছামত দাম হাকিয়ে জিনিস বিক্রি করছেন। ফলে প্রতিদিনই বাজারে দ্রব্য মূল্যের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বাজারে যে কাঁচা মরিচ খুচরা ৩০০ টাকায় বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা বেশি। অথচ শুনেছি প্রতিদিন ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ দেশে আসছে। তিনি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান। অপর এক ক্রেতা শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম জানান, কাঁচা মরিচ নিয়ে বাজারে রীতিমত তুঘলকিকান্ড চলছে। সুযোগ বুঝে পাইকাররা ইচ্ছামত দাম হাকিয়ে ক্রেতাদের প্রতারিত করছেন। যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কাঁচা মরিচের দাম বেশি নিচ্ছেন পাইকাররা। আর এর ফল ভোগ করছেন সাধারণ ক্রেতারা। তবে শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি সবজি ব্যবসায়ি লিয়াকত হোসেন ক্রেতাদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কেনার উপর সামান্য লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকি। বাজারে কোন জিনিসের সরবরাহ বেশি থাকলে তার দাম কমে যায়। আবার সরবরাহ কমে গেলে দামও বেড়ে যায়। আমদানির শুরুতেই সরবরাহ বেশি থাকায় ভারতীয় কাঁচা মরিচের দাম কম ছিল। কিন্তু হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। যে কারণে দামও বৃদ্ধি পেয়েছে। তবে আমদানিকারকদের কাছে শুনেছি ভারতেও নাকি কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। যে কারণে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। বাজারের খুচরা সবজি ব্যবসায়ি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে কিনেছিলা। কিন্তু বুধবার সেই মরিচ কিনলাম ৩৬০ টাকা কেজি। এরপর আড়তদারিসহ অন্যান্য খরচ আছে। বাধ্য হয়ে আমরাও ৪০০ টাকায় কেজি বিক্রি করছি। আমরা কেনার উপর সামান্য লাভে মাল বিক্রি করে থাকি। ফলে কোন জিনিসের দাম কম বেশিতে আমাদের খুচরা বিক্রেতাদের কোন হাত থাকে না। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনে ভারত থেকে ২৪ ট্রাকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। কিন্তু হঠাৎ করে ভারতে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। যে কারণে স্থানীয় বাজারে হঠাৎ করে মরিচের মূল্য বৃদ্ধি পেয়েছে। এভাবে আমদানি অব্যহত থাকলে অল্প কিছুদিনের মধ্যে দাম আরো কমে যাবে বলে জানান তিনি। ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির শুরু থেকে প্রতিদিন ৭ ট্রাক করে কাঁচা মরিচ এই বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিন্তু বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৩ ট্রাক মরিচ ঢুকেছে। এনিয়ে গত চার দিনে ২৪ ট্রাকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা বন্দরে ঢুকেছে। কাঁচা মরিচের আরো ট্রাক ভারতের ওপারে ঘোজাডাঙ্গা এলাকায় আছে বলে আমরা জানতে পেরেছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বাল্যবিবাহের দায়ে বরের কারাদন্ড প্রদান
পরবর্তী পোস্ট
খুলনায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

রিলেটেড পোস্ট

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting