দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৩
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজমের দাফন সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২২
জুন ১৩, ২০২২ ০ কমেন্ট 467 ভিউস

আরিফুল ইসলাম, মনিরামপুর প্রতিনিধি: সীতাকুন্ড অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজমের (২৪) মৃত্যুতে গোটা পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ১২ জুন ২০২২ খ্রি. ভোর-রাত ০৩-০০ ঘটিকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন গাউসুল আজম। একই দিন বিকেল ০৩-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপসচিব জনাব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন এবং ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক জানাযা নামায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর তিনি শহিদ গাউসুল আজমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলকে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। রোববার (১২জুন) রাত ১২টায় যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এবং গাউসুলের মৃত্যুর খবর শুনে যশোরের মনিরামপুরে গ্রামের বাড়িতে শুরু হয় স্বামী, ছেলে, আবার কারও ভাই বা স্বাজন হারানো হ্দয় বিদারক আহাজারি। শুধু গাউসুলের একমাত্র সন্তান ছয় মাস বয়সী অবুঝ শিশু সিয়াম জানে না যে সে বাবাকে হারিয়েছে। এরপর গাউছুলের মরদেহ নিয়ে যাওয়া হয় খাটুয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। যেখানে জড়িয়ে আছে মনিরামপুরের কৃতি সন্তান গাউসুলের শৈশবের স্কুল জীবনের সৃতি। সেই স্কুল মাঠেই ফায়ার সার্ভিসের বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া হয় গার্ড অফ অনার। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের ব্যাক্তিবর্গ। এরপর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রাত সাড়ে ১১টায় পড়ানো হয় গাউসুলের শেষ জানাযা। জানাযা শেষে গাউসুলের মরদেহ পুনরায় নিয়ে যাওয়া হয় বাড়িতে। এবং রাত ১২টায় পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয় অগ্নিযোদ্ধা গাউসুলের নিথর দেহ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালতলা হাইস্কুলের দুই ছাত্রকে নির্যাতন, প্রধান শিক্ষক অবররুদ্ধ
পরবর্তী পোস্ট
স্বাস্থ্য সেবার নামে চলছে ক্লিনিক ব্যাবসা; পর্ব-দুই

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting