দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২২
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...
সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...
পিআইবির প্রশিক্ষণে সাতক্ষীরায় এসে যা বললেন সাংবাদিক সাইদুর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সিনিয়র সচিব হলেন আশাশুনির কৃতি সন্তান ইউসুফ হারুন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২১
এপ্রিল ৫, ২০২১ ০ কমেন্ট 398 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : সিনিয়র সচিব হয়েছেন আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। রোববার তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। জানাগেছে, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছিল। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিন বছরেরও বেশি সময় কাজ করেন। এর আগে মাঠ পর্যায়ে গোপালগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। শেখ ইউসুফ হারুন ১৯৮৬ সালের অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালে সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে ১৯৬২ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন শেখ ইউসুফ হারুন। তার পিতার নাম মরহুম শেখ আমিনূর রহমান ও মাতার নাম মরহুমা আকলিমা খাতুন। তিনি একজন অ্যামেচার টেনিস খেলোয়াড়। তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক ছাত্র সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যামান আদালতে জরিমানা আদায়
পরবর্তী পোস্ট
আশাশুনিতে “নির্মিসা”এর সম্মেলন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting