দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৯
সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ
বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ৮, ২০২২
ফেব্রুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 367 ভিউস

এস কে,ফেরদৌস আহমেদ :

সবকিছু সময়ের সাথে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি আমাদের মানব সমাজের মানসিকতা। আর আমাদের মন-মানসিকতার পরিবর্তন না হওয়ার কারণে আজ আমাদের নারীসমাজ বিভিন্নভাবে আমাদের দেশের প্রতিটি সমাজে নিগৃহীত হচ্ছে। বিশেষ করে নারীসমাজ যৌতুকের কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। যৌতুক একটি সামাজিক ক্যান্সার। নারীর-জীবনে এ প্রথা অভিশাপস্বরূপ। এর বিষক্রিয়ায় আমাদের গোটা সমাজ আক্রান্ত।

প্রতিনিয়ত অসংখ্য নারী অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছে যৌতুকের কারণে। যৌতুকের করাল গ্রাসে নারীর সামাজিক ও মানবিক মর্যাদা লাঞ্ছিত হচ্ছে। অসংখ্য নারীর সুখের সংসার ভেঙে যাচ্ছে যৌতুকের অভিশাপে। যৌতুক-প্রথা কেবল নারীকে মর্যাদাহীনই করে না বরং নারী জাতিকে সম্মানহানির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।

বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া দুটোই অপরাধ? আর যৌতুকের কারণে কেউ আত্মহত্যা করলে প্ররোচনা-কারীর শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে প্রতিনিয়তই যৌতুকের বলি হচ্ছেন নারীরা। সারা দেশেই যৌতুকের কারণে নারী নির্যাতন, হত্যা, আত্মহত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

পারিবারিক সহিংসতার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই যৌতুক। আমাদের দেশে বর্তমানে দেখা যায়, সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যৌতুক নেয়ার প্রবণতা বেড়েছে। যৌতুকের দাবি মেটাতে গিয়ে কনের পরিবার নিঃস্ব হচ্ছে। আবার এ দাবি মেটাতে না পারলেই নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।

ঠিক এমনই যৌতুকের দাবি মিটাতে গিয়ে নিঃস্ব প্রায় সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মিজানুর রহমান । মিজানুর রহমান বলেন, মাত্র পাঁচ মাস আগে আমার মেজ মেয়ে মুনিয়া সুলতানাকে বিয়ে দিয়ে ছিলাম আলীপুরের নগরঘাটা এলাকার আলী-হোসেনের ছেলে নাজমুল হোসেনের সাথে । গত দুই মাস আগে আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার কিছু দিন যেতে না যেতেই আমার কাছে মেয়েকে পাঠিয়ে মুদি ব্যবসা করার জন্য ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য। 

আমি সেই টাকাও দিয়েছি তার ব্যবসার জন্য । এর কিছু দিন পরে আমার মেয়ে জামাই আমার বাড়িতে আসে এবং আমার জামাই নাজমুল সরাসরি আমার কাছে দুই লাখ টাকা দাবি করে বাড়ির ছাদ ঢালাই দিবে বলে। আমি অপরাগতা স্বীকার করলে আমার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে যা আমি প্রকাশ করার মতো না  এবং এর চার দিন পরে মেয়েকে নিয়ে চলে যায় তার বাড়িতে।

 কয়েক দিন হয়ে গেল মেয়ের কোন খোঁজ নাপেয়ে আমার স্ত্রী তাদের বাড়িতে যায়,সেখানে গিয়ে আমার মেয়ে অসুস্থ দেখতে পায়। আমার মেয়ে আমার স্ত্রীকে বলে আম্মু  তোমরা টাকা দাওনি এজন্য আমাকে মারধর করেছে । আমার স্ত্রী অসুস্থ মেয়েকে নিয়ে আসতে চাইলে নাজমুল ও তার বাবা আলী হোসেন বাধা দেয়। এক পর্যায়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসে আমার স্ত্রী।

এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ মুনিয়া সুলতানা বলেন, আমার স্বামী নাজমুল স্থানীয় খারাপ প্রকৃতির লোকজনের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে,নিজ ঘরে আমার সামনে বসে মাদক সেবন করে এবং আমার বাবার কাছ থেকে নিয়ে যাওয়া ৩লাখ টাকা ও গহনা কিছুই নেই । প্রায় সময় আমার শ্বশুর আলী হোসেন ও আমার স্বামী নাজমুল আমাকে যৌতুকের টাকার জন্য মারধর করতো । আমাকে কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার করতে দিত-না এ জন্য বিষয় গুলো কারোর কাছে জানাতে পারতাম না ।

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের বিষয় জানতে চাইলে অভিযুক্ত নাজমুল হোসেন বলেন, আমি বা আমার পরিবার কখনো তার গায়ে হাত তুলিনি এবং তাদের সাথে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করিনি । আমার বাড়ি থেকে তার মা ও দাদি তাকে নিয়ে গিয়েছিল। নাজমুল হোসেন অভিযোগ করে বলেন,আমার বাড়ি থেকে যাওয়ার সময় আমার স্ত্রী মুনিয়া সুলতানা তার প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে গেছিল । 

গৃহবধূকে নির্যাতনের বিষয় জানতে চাইলে শ্বশুর আলী-হোসেন বলেন,তাকে কোন অসম্মান করা হয়নি এবং তাদের কাছ থেকে কোন টাকা নেয়নি। মুনিয়া এখান থেকে যাওয়ার সময় সব কিছু গুছায়ে নিয়ে চলে গেছে,আমরা ফোন করলে কথা বলে না ।

এদিকে অভিজ্ঞ-মহল মনে করছেন যৌতুক প্রতিরোধে আইনের সুষ্ঠু প্রয়োগ ও সামাজিক আন্দোলন প্রয়োজন ।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার পৌর মেয়রের বিরুদ্ধে এবার কাউন্সিলদের পাল্টা সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশান পূর্ণাঙ্গ সরকারি হওয়ায় প্রধানমন্ত্রী ও এমপিকে শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

সাতক্ষীরায় এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ

মে ৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মে ৭, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম...

মে ৩, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting