দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশান পূর্ণাঙ্গ সরকারি হওয়ায় প্রধানমন্ত্রী ও এমপিকে শুভেচ্ছা

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ৮, ২০২২
ফেব্রুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 351 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে : 

২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই, সেসব জেলা ও উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি সরকারি হাইস্কুল ও একটি কলেজ মনোনিত হয়। যার মধ্যে দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশান হাইস্কুল ক্যাটাগরীতে নির্বাচিত হয়। 

পরে বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ শেষে দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশান হাইস্কুল জাতীয়করণের তালিকায় প্রকাশ পায়। এরপর সরকারি শর্ত মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ায় চলতি বছরের গত ২৬ জানুয়ারী তারিখে পূর্ণাঙ্গ সরকারিকরণের পত্র এসে পৌঁছায় বিদ্যালয়টিতে। শর্তবর্ষ পেরিয়ে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার নেমে আসে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করায় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম রুহুল হক কে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগন। 

এদিকে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মাধ্যমে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া দেবহাটা প্রেসক্লাবে এসে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করান শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তেজা মোঃ আনোয়ারুল হক, যথাক্রমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব প্রসাদ ঘোষ, ছিদ্দিক আহম্মেদ, আব্দুল্লাহ, ফজলুল হক, আশরাফুজ্জামান, তাছলিমা পারভীন, ইসরাত লায়লা, বিষ্ণুপদ ঘোষ, গৌরচন্দ্র পাল, রোজি সুলতানা, চিরঞ্জীব ঘোষ, বৈদ্যনাথ মন্ডল, আফসার আলী, প্রেসক্লাবে সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর বর লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর খায়রুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ১৯১৯ খ্রিস্টাব্দে দেবহাটার প্রখ্যাত জমিদার ফনিভূষণ মন্ডল তার বাবার নামে বিপেন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনের নামকরণ করেন । প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করে চলেছে।  বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সংযুক্ত প্রতিটা ক্লাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ৪০টি কম্পিউটার সমন্বিত কম্পিউটার ল্যাব। আছে দক্ষ মনিটরিং ব্যবস্থা। শিক্ষার পাশাপাশি স্কাউটিং। ১৯১৯ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৫ খ্রিস্টাব্দে এমপিও ভুক্ত হয়। ২০১৮ খ্রিস্টাব্দের ৭ মে দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন সরকারিকরণ করা হয়েছে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে
পরবর্তী পোস্ট
সখিপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting