দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসখুলনালিড নিউজসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় করোনা রোগী বেড়েছে ১৭ গুণ, ব্যবধান ৯ দিন

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২০
মে ২৬, ২০২০ ০ কমেন্ট 313 ভিউস
খুলনা বিভাগে করোনা পজিটিভ হু হু করে বাড়ছে। ৯ দিনের ব্যবধানে খুলনা ও বাগেরহাটে প্রায় ৩ গুণ পজিটিভ রোগী বেড়েছে। এ সময়ে সাতক্ষীরায় বেড়েছে ১৭ গুণ। তবে এ সময়ের মধ্যে কেবল মাগুরা জেলায় রোগীর সংখ্যা স্থিতিশীল আছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্যে এ চিত্র দেখা গেছে।
গত ১৬ মে’র প্রতিবেদনে খুলনা জেলায় করোনা পজিটিভ ছিল ১৯ জন।  আর ২৫ মে’র প্রতিবেদনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। সাতক্ষীরায় ১৬ মে ছিল ২ জন পজিটিভ। আর ২৫ মে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে বাগেরহাটে ৭ জন থেকে পজিটিভের সংখ্যা বেড়ে ঠেকেছে ২৩ জনে। আশঙ্কা করা হচ্ছে, আম্পান ঝড়ের কারণে বিভাগের উপকূলীয় এলাকাগুলোর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন গাদাগাদি করে থাকার কারণে এসব জেলায় করোনার সংক্রমণ আরও বাড়তে পারে।

 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, গত ১০ মার্চ থেকে খুলনায় করোনার হিসাব শুরু হয়। ৭ এপ্রিল থেকে করোনা পরীক্ষা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত এ বিভাগে ২০২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ জনের। গত ২৫ এপ্রিলের প্রতিবেদনে এ বিভাগে পজিটিভ ছিল ৫১ জন। আর ২৮ এপ্রিলের প্রতিবেদনে পজিটিভ হয় ১১২ জন। আর ৯ মে’র প্রতিবেদনে পজিটিভ শনাক্ত হয় ২০২ জন।

তিনি জানান, ১৪ মে দেওয়া প্রতিবেদনে করোনা পজিটিভ ছিলেন ২৫৪ জন এবং ১৬ মে দেওয়া প্রতিবেদনে এই সংখ্যা বেড়ে হয় ৩০১ জন। এর ৯ দিন পর ২৫ মে দেওয়া প্রতিবেদনে করোনা পজিটিভ এখন ৪২১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে ১৪ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনায় ৫ জন, বাগেরহাটে ৪ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১ জন, কুষ্টিয়ায় ১ জন ও চুয়াডাঙ্গায় ২ জন রয়েছেন। পাশাপাশি এ ২৪ ঘণ্টায় এ বিভাগে ২০৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ১৭৫ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ১৪ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯ জনকে।

তিনি জানান, গত ১০ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত খুলনা বিভাগে ৪২১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৯৭ জন করোনা পজিটিভ নিয়ে এ বিভাগের শীর্ষে এখন যশোর জেলা। ৮৫ জন পজিটিভ নিয়ে ২য় স্থানে চুয়াডাঙ্গা।  ৪৭ জন পজিটিভ নিয়ে ৩য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ। এছাড়া নড়াইলে ২২ জন পজিটিভ , কুষ্টিয়ায় ৩৫ জন পজিটিভ, খুলনায় ৪৮ জন পজিটিভ, মাগুরায় ১৯ জন পজিটিভ, মেহেরপুরে ১১ জন পজিটিভ, বাগেরহাটে ২৩ জন পজিটিভ এবং সাতক্ষীরায় ৩৪ জন পজিটিভ রোগী পাওয়া গেছে। এদের মধ্যে যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে খুলনা জেলায় ছিলেন ৩ জন। অন্যরা চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর,বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।

এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ৩২৪১৫ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩২২৫ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ২৮৯৯৩ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৩৭ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৭ জনকে।

উল্লেখ্য, খুলনা বিভাগে ১০ মার্চ থেকে করোনার হিসাব শুরু হয়। আর ঢাকার রিপোর্টে চুয়াডাঙ্গায় আসা ইতালি প্রবাসী প্রথম করোনা পজিটিভ শনাক্ত হন ১৯ মার্চ। তারপর দ্বিতীয় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১৩ এপ্রিল খুলনার এক তাবলিগ ফেরত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আর ২৮ এপ্রিল ১১২ জন পজিটিভ শনাক্ত হয়। প্রথম ১শ’ হতে সময় লাগে ৩৯ দিন। দ্বিতীয় ১শ’ হয় ১২ দিনে (৯ মে)। আর তৃতীয় ১শ’ হল ৭ দিনে (১৬ মে)। চতুর্থ ১শ’ হল ৮ দিনে (২৪ মে)। সূত্র:বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা স্থগিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী পোস্ট
কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করায় চার মাসের জেল

রিলেটেড পোস্ট

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...

মে ১৭, ২০২৬

আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...

মে ১৭, ২০২৬

মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...

মে ১৭, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting