দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১১
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার মিষ্টির সুখ্যাতি দেশজুড়ে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২১
জুলাই ২৭, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

রাহাত রাজা: দুধের তৈরি মিষ্টান্ন আমাদের কার না ভাললাগে। কোনো কোনো অঞ্চলে এসব মিষ্টান্ন হয়ে উঠে ওখানকার ঐতিহ্য। এসব খাবার নিজ গুণেই একসময় সারা দেশে ছড়িয়ে পড়ে তার সুখ্যাতি নিয়ে। সাতক্ষীরা তেমনই একটি জেলা। সাতক্ষীরার মিষ্টির কথা উঠলেই সামনে চলে আসে ঐতিহ্যবাহী ফকির মিষ্টান্ন ভাণ্ডার, সাগর সুইটস, ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার, জায়হুন, সাহা সুইটস্ সহ অসংখ্য মিষ্টির শপের কথা।
সাতক্ষীরা মিষ্টান্নের এতো খ্যাতি দেশ ব্যাপি যে বিভিন্ন জেলাতেই সাতক্ষীরা ঘোষ ডেইরি, আদি সাতক্ষীরা মিষ্টান্ন ান্ডারসহ বহু নামে বেনামে মিষ্টির দোকান রয়েছে। আবার প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় এসব দোকানের সন্দেশ, সরপুরি, প্যাড়া ও দইসহ বিভিন্ন মিষ্টান্ন চলে যাচ্ছে। স্বাদে, মানে ও গুণে অনন্য হওয়ায় সাতক্ষীরার সন্দেশ, সরপুরি, প্যাড়া ও দইসহ বিভিন্ন মিষ্টান্নের চাহিদা দেশজুড়ে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ফকির মিষ্টান্ন ভাণ্ডার, সাগর সুইটস, ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের নামসহ বিভিন্ন মিষ্টি তৈরীর দোকানগুলোতে উৎপাদিত রসমালাই, কুসুমভোগ, জামরুল,গোলাপ জাম, মৌচাক মিষ্টিরও চাহিদা বেশ।
জানা গেছে, ১৯৬০ সালে গোলাম মোহাম্মদ ফকির আহমেদ নামে এক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের শহীদ কাজল সরণিতে প্রতিষ্ঠা করেছিলেন ফকির মিষ্টান্ন ভাণ্ডার। সেই থেকে আজ অবধি সুনামের সঙ্গে চলছে এই প্রতিষ্ঠানটি। সারাদেশে এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও পরিচিতি রয়েছে ফকির মিষ্টান্ন ভাণ্ডারের। সাতক্ষীরার মানুষের দেখা পেলে ফকিরের সন্দেশের কথা শোনেন না, এমন মানুষ পাওয়া কঠিন। আবার সাতক্ষীরা থেকে কেউ আসবে, এমন কথা শুনলে ফকিরের সন্দেশ আনতে বলতেও ভোলেন না কেউ।
প্রায় সমসাময়িক সময়েই শেখ আব্দুর রশিদ নামে আরো একজন ব্যবসায়ী শহীদ কাজল সরণিতে প্রতিষ্ঠা করেন হোটেল সাগর। ভারতসহ সারাদেশে পরিচিতি রয়েছে সাগরেরও। সাগরের ক্ষেত্রেও সেই একই কথা প্রতিধানযোগ্য। সাগরের সন্দেশ বা সরপুরির কথা যেন ভুলতে পারেন না কেউ। রেস্তোরাঁ ধাচ পাল্টে প্রায় ১৬ বছর ধরে শুধু মিষ্টি উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে নামও পাল্টে হয়েছে সাগর সুইটস। দেশের যে প্রান্তে যে ধরনের অনুষ্ঠানই হোক না কেন সাগরের সরপুরি না হলে যেন তা অপূর্ণ থেকে যায়!
সাতক্ষীরার নলেন গুড়ের সরপুরি ও প্যাড়া (শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয়), সাদা সন্দেশ, রসমালাই, সানার জিলাপি, জামরুল, গোলাপ জাম, মৌচাক, বালিশ চমচম, দানাদার, দুধ মালাই (শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয়), ক্ষীর সন্দেশ,
রসগোল্লা, দইসহ নানা রকম মিষ্টি তৈরি হয়।
সাতক্ষীরার জায়হুণ ডেইরি শপের মিষ্টি বেশ শুনাম কুড়িয়েছে কয়েক বছরে। জায়হুণ ডেইরি শপের পরিচালক মো. কাইয়ুম বলেন সাতক্ষীরাতে মিষ্টি তৈরিতে ভিন্নতা এনেছি আমরা। নতুন নতুন মিষ্টি তৈরি করছে আমাদের কারিগর এর মধ্যে অন্যতম, লাবান, ইরানি ডিলাইট, জাফরান ডিলাইট, ছানার পেষ্টি, মিষ্টি দই, কমলা ভোগ,সুইট স্যান্ডউইচ, শাহী টোস্ট, শাহী চমচম, মালাই সর, সাদা চমচম, মালাই চপ, বেবী সুইটস,কাটলেট, পট কাটারি, মালাই কারি, রসমালাই,মাওয়া লাড়ু, সন্দেশ মিহিদানা লাড়ু, গুড়ের সন্দেশ, গাজর হালুয়া, কাচা ছানা, গাজর ফিরনি, কাঁচা গোল্লা।
তিনি আরও বলেন আমাদের নিজিস্ব খামারের ১৫ টি গাভী রয়েছে সব গাভির দুধ দিয়ে মিষ্টি তৈরি করে থাকি। এছাড়া সাতক্ষীরারা বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারের নলেন গুড়ের সরপুরি ও প্যাড়া (শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয়), সাদা সন্দেশ, রসমালাই, সানার জিলাপি, জামরুল, গোলাপ জাম, মৌচাক, বালিশ চমচম, দানাদার, দুধ মালাই (শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয়), ক্ষীর সন্দেশ, রসগোল্লা, দইসহ নানা রকম মিষ্টি তৈরি হয়।
জানা গেছে, দেশের তৃতীয় সর্বোচ্চ দুগ্ধ উৎপাদনকারী জেলা সাতক্ষীরা। দুধের সহজলভ্যতা এই জেলার মিষ্টি উৎপাদন ও বিকাশে অনন্য ভূমিকা রেখেছে। কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন এলাকার মিষ্টি ব্যবসায়ী, যারা সাতক্ষীরায় আসেন তারা সাগর বললে এক নামে চেনেন। এমনিতেই সাতক্ষীরার মিষ্টির আলাদা সুনাম রয়েছে সারাদেশে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর ইউপি চেয়ারম্যান বাবু সানার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সাবেক ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

রিলেটেড পোস্ট

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...

জুন ২৯, ২০২৬

শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting