দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৫
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরা পুলিশের সাফল্য: কলেজ ছাত্রী ধর্ষণ হত্যার প্রধান আসামি প্রেমিক সুব্রত গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২০
জানুয়ারি ১২, ২০২০ ০ কমেন্ট 392 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শ্যামনগরের কলেজ ছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার প্রেমিক সুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে ভুরুলিয়া ইউনিয়নের কাচড়াহাটি গ্রামের নিজবাড়ি থেকে ধর্ষক সুব্রতকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান। গ্রেফতারকৃত সুব্রত মন্ডল(২৪) ওই গ্রামের পরিমল মন্ডলের ছেলে।
এদিকে, নিহত মরিয়ম খাতুন (২১) ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের ছাত্রী।
তিনি জানান, গত শুক্রবার সকালে ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের একটি বিলের মধ্যে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে মরিয়ম খাতুন তিন দিন আগে কাউকে কিছু না বলে এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। সেখান থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় শ্যামনগর থানায় তার বাবা একটি সাধারন ডায়রি করে। এরপর শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, মরিয়মের সাথে সুব্রতের গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। মাঝে মাঝে তাদের সাথে দেথা সাক্ষাতসহ শারীরিক সম্পর্কও হতো। গত দুই মাস ধরে মরিয়ম তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। বিয়ে না করলে সে সুব্রোতের বাড়িতে ওঠবে বলেও জানায়। এতে সুব্রত আতঙ্ক গ্রস্ত হয়ে মরিয়মকে হত্যার পরিকল্পনা করে। এরই জের ধরে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় সুব্রত মোবাইলে মরিয়মকে ডেকে উক্ত বিলের মধ্যে নিয়ে যায়। এরপর সে সেখানে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষনের পর গলায় ওড়না পেচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী শ্যামনগর থানায় একটি মামলা করে। প্রেস ব্রিফিংয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন,  মোঃ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),  মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল,  মীর্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,  মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা,  মোঃ হুমায়ন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল, নাজমুল হুদা, অফিসার ইনচার্জ শ্যামনগর থানাসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ব ইজতেমায় ১০১ যৌতুকবিহীন বিয়ে
পরবর্তী পোস্ট
শ্যামনগর কলেজ ছাত্রী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting