দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩২
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

সম্ভ্রমহানির শিকার নারীর মামলা নিলনা মংলা থানার ওসি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২, ২০২১
আগস্ট ২, ২০২১ ০ কমেন্ট 358 ভিউস

ইব্রাহিম শিকদার বরখাস্ত, বিভাগীয় মামলার প্রস্তুতি
খালিশপুর থানায় নারী নির্যাতন মামলার প্রস্তুতি নিচ্ছে মিম
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে চাইলে পারবে বাগেরহাট পুলিশ সুপার

হাবিবুর রহমান: প্রতারণার মাধ্যমে ৩০ জুলাই অসহায় এক নারীকে ফুঁসলিয়ে তার সম্ভ্রম হানির ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল ইব্রাহিম শিকদার (কং.নং- ২৭২) কে বরখাস্ত করা হয়েছে। সম্ভ্রম হানির শিকার মিম ইব্রাহিম শিকদারের বিরুদ্ধে মামলা করতে চাইলেও মংলা থানার ওসি প্রভাবিত হয়ে তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। ক্ষতিগ্রস্ত নারী ইব্রাহিম শিকদারের বিরুদ্ধে খালিষপুর থানায় শিকদারের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা প্রস্তুতি নিচ্ছে।

নির্যাতনের শিকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মোকছেদপুর গ্রামের আব্দুস সামাদের কন্যা মিম সাতনদীকে জানান, ফেসবুকে পরিচয়ে হয় খুলনা শিল্প পুলিশের-০৬ এর কন্সটেবল (কং.নং- ২৭২) ইব্রাহিম শিকদারের সাথে। সম্প্রতি ইব্রাহিম শিকদার নিজেকে অবিবাহিত দাবী করে মিমকে বিয়ের প্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় দু’জন দু’জনকে চেনা-জানার জন্য এক জায়গায় বসার সিদ্ধান্ত হয়।
৩০ জুলাই মোবাইর ফোনে মিমকে ডেকে নেয় ইব্রাহিম শিকদার। পূর্ব থেকেই ভাড়া করা একটা প্রাইভেটকার রেডি করে রাখে ইব্রাহিম শিকদার। খুলনার নতুন রাস্তার পরে বিজিবি ক্যাম্পের সামনে পৌছলেই মিমকে ভাড়া করা প্রাইভেট কারে তোলে ইব্রাহিম শিকদার। পরে মংলা থানার উদ্দেশ্যে গাড়ীটি চলতে থাকে। পথে মিম এর পর্শ্বেবসে ইব্রাহিম শিকদার তার শরীরে স্পর্শ করতে থাকে। তাতে বাঁধা দেয় মিম। ড্রাইভারও বিষয়টা বুঝে প্রতিবাদ করেন। মংলা থানা সদরে পৌছে ইব্রাহিম শিকদার মিমকে আবাসিক হোটেলে তুলতে পিড়াপিড়ি করে। এতে বাধা প্রদান করে মিম স্থানীয়দের সাহায্য চায়। পরে সেখানে হাজির হয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, জলিল শিকদার ও মানবাধিকার কর্মী সুমি। তারা বিষয়টা শুনে-বুঝে মিমকে বিষয়টি মিমাংশার জন্য চাপ দেয়। মিমের কাছে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোনও তারা কৌশলে নিয়ে নেয়। ঘটনাটি মংলা থানাকে অবহিত করে স্থানীয়রা। খবর শুনে মংলা থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে। তারাও এসে মিমাংশার প্রস্তাব দেয়। এ সময় ইব্রাহিম শিকদার মিমকে ৫ লক্ষ টাকা এবং স্থানীয় আ’লীগ নেতা ও থানা পুলিশকে ৫ লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এতে নাছোড়বান্দা মিম রাজী না হয়ে ইব্রাহিম শিকদারের বিরুদ্ধে মামলা করার কথা জানায়। পরে মংলা থানা পুলিশ ইব্রাহিম শিকদার ও মিমকে থানায় নিয়ে যায়।

থানায় নেওয়ার পর মংলা থানার ওসি উভয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খোদ ওসিই মিমকে মামলা না করার জন্য নানাভাবে বুঝায়। মিম রাজী না হলে পরের দিন তার বৃদ্ধ বাবা ও মাকে নিয়ে মামলা করলে নানামুখী সমস্যার সৃষ্টি হবে জানিয়ে আপোষ-মিমাংশা পত্রে স্বাক্ষর করিয়ে নেয়। পরে ইব্রাহিম শিকদারকে শিল্প পুলিশের হাতে এবং মিমিকে তার বাবা-মার হাতে তুলে দেয়া হয়। মামলা করতে চাইলেও খোদ মংলা থানার ওসির অসহযোগীতার জন্য মিম বিচার না পেয়ে খুলনা শহরে বাবা-মার সাথে চলে আসে।

এদিকে খুলনা শিল্পপুলিশ-০৬ এর পুলিশ সুপার সাতনদীকে জানান, ‘ডিউটিরত অবস্থায় কর্মস্থল ত্যাগ করে বাইরে গিয়ে অপকর্ম করার দায়ে কনস্টেবল ইব্রাহিম শিকদারকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’

যে ভাবে মিমকে পটায় ইব্রাহিম শিকদার:
ফেসবুকে পরিচয়ের পর ইব্রাহিম শিকদার নিজেকে অবিবাহিত পরিচয় দেয়। সে মিমকে বিয়ে করার প্রস্তাবও দেয়। এ সময় মিম বলে তার তিনটি কন্যা সন্তান আছে। এর পরও বলে তাতে তার সমস্যা নেই। মোবাইল কেনার জন্য মিম এর কাছ থেকে ১০ হাজার টাকাও সে হাতিয়ে নেয়। পরে ঘটনার দিন ফোনে ডেকে নিয়ে কৌশলে তাকে আবাসিক হোটেলে তুলে রাত কাটাতে চেয়েছিল। কিন্তু মিম এর বাধার মুখেতা ভেস্তে যায়। মিমের অভিযোগ ইব্রাহিম শিকদারের এসব অপকর্মের সাথে তার পিতা আজিজুর শেখ ও মাতা মিনি বেগম জড়িত। তারা শেল্টার দেয়।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য মংলা থানার ওসিকে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। বাগেরহাটের পুলিশ সুপার সাতনদীকে জানান, ‘মিম মামলা করতে চাইলে করতে পারবে। মংলা থানার ওসি মামলা নিতে চায়নি এটা ঠিক নয়। বিষয়টি শিল্প পুলিশ দেখছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় পানি নিস্কাশন কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে নৈশ প্রহরী পলাশের বিরুদ্ধে জুয়া,চুরি,অসামাজিক কার্যকালাপের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা...

জুন ৯, ২০২৬

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২...

জুন ৯, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

কেএমপির যৌথ অভিযানে নগরজুড়ে ধরপাকড়, আটক ৩৪

জুন ৯, ২০২৬

খুলনায় ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই...

জুন ৮, ২০২৬

অযৌক্তিক নোটিশ প্রত্যাহারের দাবিতে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন...

জুন ৮, ২০২৬

ছয় দফা দাবিতে খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

খুলনায় বর্জ্য রিসাইক্লিং প্লান্ট দ্রুত চালুর আশা:—- কেসিসি...

জুন ৬, ২০২৬

কেএমপির অভিযানে ৫৯ গ্রেফতার

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting