দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে বসতবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার-১

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৫, ২০২১
এপ্রিল ১৫, ২০২১ ০ কমেন্ট 411 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফুলতলা গ্রামে বসতবাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরসহ ৭ জনকে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তার নিজ বাড়ি  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মোঃ ইউসুফ গাজী (২০)। সে শ্যামনগর উপাজেলার বংশীপুর গ্রামের মনু গাজীর ছেলে।

এর আগে সন্ধ্যায় ফুলতলা গ্রামের গোবিন্দ বাউলিয়া বাদি হয়ে ইউপি সদস্য আকবর আলীকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৫।

ঘটনার বিবরণে জানা যায়, একই উপজেলার কদমতলা গ্রামের একাদশ শ্রেণীর বখাটে কলেজ ছাত্র পল্লব মন্ডল তার সহপাঠী এক ছাত্রীকে মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলা গ্রামে রাস মন্দিরের পাশের মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় উত্যক্ত করছিল। এ সময় মিলনসহ স্থানীয় কয়েকজন যুবক এর প্রতিবাদ করে। সেখান থেকে ফিরে যেয়ে ক্ষুব্ধ পল্লব রাত ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য আকবর আলীসহ মুনসুর সরদারের গ্যারেজ ও ঈশ্বরীপুর এলাকার সন্ত্রাসী আলীম গাজী, আলীম মোড়ল, রবিউল, কুদ্দুস, ইউছুফ গাজী, আলম গাজী, আয়জুল, খোকন, মিলনসহ ৩০/৪০ জন সন্ত্রাসী বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করে ফুলতলা গ্রামের বাউলিয়া পরিবারের ৩টি বাড়িতে হামলা চালায় এবং দুটি প্রতিমা ভাংচুর করে। এ সময় তারা মোটর সাইকেল, ল্যাপটপ, আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে ওই কিশোরী কলেজছাত্রীকে অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এতে বাঁধা দিলে পিটিয়ে জখম করা হয় নগেন্দ্র বাউলিয়া (৬০), সুভাষ বাউলিয়া (৪২), গোবিন্দ বাউলিয়া (৪০), যতীন বাউলিয়া (৩৮), মিলন বাউলিয়া (২০), নিত্যানন্দ (১৮), মমতা বাউলিয়া (২৫) ও তপন বাউলিয়া (৪৮)সহ ৭ জনকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, এর প্রতিবাদ জানিয়ে বুধবার বেলা ১১টায় ফুলতলা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বর্বোরচিত এ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে  তারা গ্রেপ্তারের দাবি জানানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গোবিন্দ বাউলিয়া বাদি হয়ে ইউপি সদস্য আকবর আলীকে প্রধান করে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলার আসামী ইউসুফ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত দ্বিতীয় দিনের লকডাউন, মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব
পরবর্তী পোস্ট
‘মুভমেন্ট পাস’ লাগবে না যাদের

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting