দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪০
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে পানি নিষ্কাশনের বড় ঝুঁকিতে পাউবোর স্লুইচ গেট

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০১৯
নভেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 503 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঘূর্নিঝড় বুলবুল-এর কারণে ভারি বর্ষনে প্লাবিত হওয়া পানি নিষ্কাসণের বড় বাধা হয়ে দাড়িয়েছে পাউবোর স্লুইচ গেট। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পাউবোর ভেড়িবাধ এলাকার আওতাধিন। খোজ নিয়ে জানা গেছে, এই ৯টি ইউনিয়নের প্রায় ৩৫টি পানি উন্নয়ন বোর্ডের স্লুইজ গেট ঝুকি পূূর্ণ। কোনটায় ফাটল ধরেছে, কোনটায় পাটা নেই। আবার কোনটায় ফলবেট নেই। নানা কারণে জরজরিত হয়ে পড়েছে বৃটিশ আমলের নির্মিত এই স্লুইজ গেট গুলো। ঘূর্নিঝড় বুলবুল-এর পানির চাপে হিমসিম খাচ্ছে এই সমস্ত স্লুইজ গেজ গুলো। পাউবোর কর্মকর্তাদের কথা অনুযায়ী এক্ষুনে মেরামত বা নতুন স্লুইজ গেট তৈরির কোন সম্ভাবনা নেই। ঝুঁকিপূর্ণ ও দ্বীপ ইউনিয়ন নামে পরিচিত গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মাসুদুল আলম জানান, তার ইউনিয়নে ৫টি স্লুইজগেট। সব কটি স্লুইজ গেট ঝুঁকিপূর্ণ। কোনটা ফাটল ধরেছে, কোনটা পাটা নেই। আবার কোনটার ফলপেট নেই। ঘূর্নিঝড়ের প্লাবিত পানি নিষ্কাসনে খুব ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যড: আতাউর রহমান জানান, তার ইউনিয়নের ৩টি স্লইজগেটের মধ্যে গড় কুমার পুর ও ঝাঁপা এই দুটি স্লুইজগেটের অবস্থা খুবই খারাপ। আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আবু সালেহ জানান, তার ইউনিয়নে ৩টি স্লুইজ গেট ঝুঁকিপূর্ণ। তার মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ নওয়াবেঁকী বাজার স্লইজ গেট। কাঁশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুর রউফ জানান, তার ইউনিয়নের ২টি স্লইজগেটের মধ্যে ঝাপালী স্লুইজ গেটটি মারাত্মক ঝুঁকি পূর্ণ। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। কৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, তার ইউনিয়নে ৩টি স্লুইজগেট ঝুঁকিপূর্ণ। এর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরাণপুর ও নিদয়া স্লুইজ গেট। নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, নূর নগর ইউনিয়নের পাউবোর ২টি স্লুইজগেট মারাত্মক ঝুঁকি পূর্ণ। শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্পেশাল পিপি এ্যডঃ জহুরুল হায়দার জানান, তার ইউনিয়নের ১টি স্লুইজ গেট চিংড়ীখালী, সেটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আবুল কাশেম মোড়ল জানান, তার ইউনিয়নে পাউবোর ৫টি স্লুইজগেট তার মধ্যে তিনটির অবস্থা মারাত্মক খারাপ। সে তিনটি হলো- হরিনগর বাজার, ছোটভেটখালী ও বড়ভেটখালী স্লুইজগেট। বিশেষ করে বড়ভেটখালী স্লুইজ গেট একেবারেই অকেজো হয়ে পড়েছে। এব্যপারে কথা হয়, সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের সাথে । তিনি জানান, সাতক্ষীরার পাউবো পত্তর বিভাগ(১) ও পত্তর বিভাগ (২) এর আওতাধিন সকল ভেড়ীবাঁধ ও জ্বরাজীর্ণ স্লুইজগেট মেরামতের জন্য ৬ হাজার কোটি টাকার একটি প্রজেক্ট অনুমোদনের জন্য মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আমার বিশ্বাস দ্রুতই এর সুফল মিলবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী পোস্ট
কলারোয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ

অক্টোবর ৯, ২০২৬

শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting