দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে পাউবো কর্মকর্তার ইঙ্গিতে ওয়াপদার বাঁধ কর্তনের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৭, ২০২১
সেপ্টেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 340 ভিউস

আব্রাহাম লিংকন,শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকা রমজাননগর ইউনিয়নের কালিঞ্চীতে পানি উন্নয়ন বোর্ডের এস,ও এবং এ্যাস্কেনের সাথে আপোষে মাদার নদীর ওয়াপদার বাঁধ কর্তন করার অভিযোগ উঠেছে। বাধ কর্তন করে লবন পানি তোলায় এলাকা লবন পানিতে তলিয় যাওয়ার আশাংকা করছেন এলাকাবাসী। সরোজমিনে দেখা যায় , মাদার নদীর বাধ সংলগ্ন কালিঞ্চী পূর্ব পাড়া জামে মসজিদ এলাকায় ওয়াপদার বাঁধ কেটে বহু দিন যাবৎ ভেটখালী গ্রামের মৃত আবু নুর আলমের পুত্র মোঃ সাহাবুদ্দীন বাবু লবন পানি তুলে মৎস্য চাষ করছেন। যার ফলে ঐ এলাকার মসজিদ , কবরস্থান , ঈদগাহ , খাবার পানির পুকুর , মিষ্টি পানির মাছসহ গাছপালা তলিয়ে গিয়ে এলাকার ব্যাপক ক্ষতি সাধন হয়। সরকারী খাসগুলো দখলের ফলে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নেই। বিশেষ করে চলতি মৌসুমে টানা তৃতীয় বারের মত আকাশ বন্যা চলছে। একদিকে বৃষ্টির পানিতে এলাকা জলবদ্ধতা অপর দিকে বাঁধ কর্তন করে লবন পানি তুলে এলাকা প্রায় ২ মাসের অধিক সময় তলিয়ে থাকে। এ ঘটনায় এলাকাবাসী ভিতরে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হলে বেশ কিছুদিন আগে এক শুক্রবার জুম্মার নামাযের পরে উক্ত লবন পানির উত্তোলনের কলটি মাটি ভরাট করে বন্ধ করে দেয়।

এ ঘটনায় সাহাবুদ্দীন বাদী হয়ে মুসল্লীদের নামে শ্যামনগর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। মামলার চাপে এলাকার নিরহ মানুষ ঘরবাড়ী ছেড়ে পালিয়ে থাকতে থাকতে অবশেষে সাহাবুদ্দীনের সাথে এক আপোষ মিমাংসা করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ প্রতিবেদকে জানিয়েছেন। আপোষ পরবর্তী রবিবার সকালে সাহাবুদ্দীন বাবু লোকজন নিয়ে পুনরায় ওয়াপদা বাঁধের ঐ জায়গাটি কেটে লবন পানি উত্তোলনের কাজ করতে থাকলে জনস্বার্থে ওয়াব্দা বাঁধ রক্ষায় সুপ্রিম কোট হাইকোট ডিভিশনে ৮১৭৫/২০২১ নং রিট আবেদনকারী মোঃ হুমায়ুন কবির বাঁধ কাটার খবর পানি উন্নয়ন বোর্ডের এস,ও শ্যামনগর, সাতক্ষীরা মোঃ মাসুদ রানাকে জানালে তিনি বাঁধ কর্তন বন্দের বিষয়ে অপরাগতা প্রকাশ করে বলেন , ওয়াপদার বাধের এই স্থলে কর্তনের আশংখ্যায় সাহাবুদ্দীনের নামে তিনি ইতি পূর্বে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং পুলিশকে ঘটনাটি অবহিত করেছন। এস ও মাসুদ রানার সাথে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্রাহাম লিংকন ঘটনাটি জানালে তিনি বলেন বাঁধ কর্তন বন্দ করা তার পক্ষে সম্ভব নয়, তিনি আরও বলেন বাঁধ কর্তন বন্দ করতে গেলে আমার উপর হামলা হলে সে দায়ভার কি আপনি নেবেন? অতঃপর ঘটনাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি এস,ও এর মত একই সুরে বলেন , বাঁধ কর্তন বন্দ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারন তাদের কাছে অস্ত্র নেই। বাঁধ কর্তন বন্দ করতে তারা ঘটনাস্থলে পৌছালে তাদের উপর আক্রমন হতে পারে তাই তারা সাধারণ মানুষকে বাঁধ কর্তন বন্দ করতে বলেন। বাঁধ কর্তনের এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালকের মুঠোফোনে বার বার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এলাকাবাসী জানান , এই স্থলে বাঁধ কর্তনের ঘটনা পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক , নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা , এস,ও শ্যামনগর সাতক্ষীরার নিকটে রেজিঃ ডাকযোগে লিখিত অভিযোগ প্রেরন করা হলেও বিগত তিন মাসের ভিতরে উক্ত অভিযোগের উপরে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ওয়াব্দার রাস্তার ঐ স্থলে কর্তনের বিষয়ে স্থানীয় এবং জাতীয় দৈনিকে বার বার সংবাদ প্রকাশিত হলেও পানি উন্নয়ন বোর্ড তা আমলে নেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গার পাথরঘাটা রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই!
পরবর্তী পোস্ট
দলের ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে- এমপি রবি

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting