দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গার পাথরঘাটা রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৭, ২০২১
সেপ্টেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 306 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা, হাজিপুর ও নারায়ণপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম অসুবিধায় পড়েছে এলাকাবাসী। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে।

জানা গেছে, এ রাস্তাটি দক্ষিণ পাথরঘাটা গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের প্রভাষক মুতহারুল ইসলাম ও আব্দুল রাজ্জাকের মালিকানায় দুইটি বড় পুকুরের পার্শ্ব দিয়ে চলে গেছে। এ রাস্তা দিয়ে পাথরঘাটা, হাজিপুর, নারায়ণপুর, আমতলাসহ প্রায় ১০টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত ফসল এ পথ দিয়ে এলাকার বৃহৎ হাট ঝাউডাঙ্গা বাজারে নিয়ে গিয়ে কেনা-বেচা করে। এ ছাড়া এলাকার শত শত শিক্ষার্থী এ সড়ক দিকে ঝাউডাঙ্গা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসা, ঝাউডাঙ্গা কলেজ এবং সাতক্ষীরা সরকারি কলেজে আসা যাওয়া করে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কের দক্ষিণ পাথরঘাটা গ্রামের ২-৩টি পুকুর রাস্তাটিকে গ্রাস করছে। রাস্তাটি প্রায় ২০ ফুট উপরের পিচের কার্পেটিং উঠে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়ে পুকুরে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পুকুরের রাস্তার অংশে গাইড ওয়াল নির্মাণ না করায় দিন দিন সড়কটি মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। মূলত রাস্তাটি টার্নিং পয়েন্টে ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনের থেকে রাতে চলাচলে অনেকের হাত-পা ভেঙে বাড়িতে ফিরতে হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

দক্ষিণ পাথরঘাটা গ্রামের রহমাতুল্লাহ বলেন, ঝাউডাঙ্গা বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার একমাত্র রাস্তাটি পুকুরে মিশে যেতে বসেছে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হবে। তাছাড়া এই রাস্তা দিয়ে গত শুক্রবার সকালে ইজিবাইকে করে আতœীয়ের বাড়িতে যাওয়ার পথে এখানে ইজিবাইক উল্টে কয়েকজন আহত হয়েছে। তারমধ্যে একজন মহিলা গুরুতর আহত হয়েছে।

হাজিপুর গ্রামের কৃষক বিমল বলেন, আমাদের উৎপাদিত ফসল নিয়ে হাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই পুকুরের স্থানে দুইপাশে গাইড ওয়াল ও ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রæত সংস্কার করা না হলে যেকোনো সময়ে চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, রাস্তা সংস্কার ও পুকুরের বাকি অংশে গাইড ওয়াল নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। আশা করছি রাস্তাটি সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এলজিইডি সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, যাদের পুকুরের কারণে রাস্তাটি ভেঙে হচ্ছে তাদেরই নিজ দায়িত্বে পুকুরের পাড় বেঁধে নিতে হবে। এতে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রæত সংস্কার করে চলাচলের উপযোগী করতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় যুবকের এলোপাতাড়ি হামলায় গৃহবধূসহ কয়েক ব্যক্তি আহত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পাউবো কর্মকর্তার ইঙ্গিতে ওয়াপদার বাঁধ কর্তনের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting