দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৭
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 392 ভিউস

বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর ফুটেজ দুষ্কৃতিকারী কর্তৃক চুরি হওয়ায় অবিলম্বে তা উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আবেদন করেন মাইক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১তলায় বি-বার্তা ও জাগরণ টিভির অফিসে দুষ্কৃতিকারীরা গোপনে হামলা চালায়। সেখানে ভাঙচুরসহ ড্রয়ারে রক্ষিত সরকারি অনুদানের সিনেমা ‘মাইক’ চলচ্চিত্রের সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, বি-বার্তার সম্পাদকের ড্রয়ার থেকে বেতন ও ভাড়ার জন্য তোলা নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাপল ব্র্যান্ডের আইপ্যাড যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিনেমার অভিনয় শিল্পীরা। তারাও দ্রুত সিনেমার এডিটেড হার্ডডিস্কটি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

‘মাইক’ চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক বলেন, পদ্মা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও এসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান আসগর আলী ষড়যন্ত্র করে ‘মাইক’ এর সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল ড্রাইভটি চুরিতে মদদ জুগিয়েছে। কারণ হিসেবে জানান সাধারণ চোরের নিকট পোর্টেবল ড্রাইভ কী মূল্য আছে? তিনি বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সাড়া পেয়ে আমি আশায় বুক বেঁধেছিলাম, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হয়ে আইনের আওতায় আসবে এবং ‘মাইক’ চলচ্চিত্রের ফুটেজটি উদ্ধার হবে। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ধরার দৃশ্যমান কিছু পরিলক্ষিত হয়নি। তাই এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ভরসা রাখা দায় হয়ে উঠেছে।

অভিনেতা ঝুনা চৌধুরী বলেন, সরকারের অনুদানে ছবিটি নির্মিত হয়েছে। আর এই ছবির স্ক্রিপ্টও ভালো ছিল। সিনেমার হার্ডডিস্কটি নিয়ে গেছে। আজকে আমরা এখানে প্রতিবাদ করছি। প্রয়োজনে রাজপথে নামব।

এই চলচ্চিত্রের অভিনেতা নাদের চৌধুরী বলেন, সিনেমাটা যাতে দর্শকরা দেখতে পারে সেই ব্যবস্থা করা হোক। ভবনে কিছু ঘটলে তার দায়-দায়িত্ব পদ্মা লাইফ ইন্সুরেন্সকে বহন করতে হবে। আমরা আশা করি, প্রশাসন চুরি হওয়া ফুটেজ উদ্ধার করবে এবং দেশের মানুষ ৭ মার্চের মধ্যে সিনেমাটি দেখতে পারবে। মাইকের অভিনেত্রী তানভীন সুইটি বলেন, এই বাংলাদেশের জন্ম কিভাবে হয়েছে তা তুলে ধরতে চাই। কিন্তু কে বা কারা ইতিহাস লুকিয়ে রাখতে চায়? ইতিহাস তুলে আনার এই ধারাকে বারবার থমকে দেয়া হচ্ছে! ২০২৩ সালে এসে কারা এই কাজটা করল? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও জয়িতা মহলানবীশ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্রোকেন ফ্যামিলির গল্প বলবে ‘ইতি তোমার মেয়ে’
পরবর্তী পোস্ট
‘মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting