দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২২
আগস্ট ২৭, ২০২২ ০ কমেন্ট 415 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঠিকাদারের চরম অবহেলা অনিয়ম ও সড়ক ও জনপথ বিভাগের যথাযথ তদারকির অভাবে প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের মাত্র দেড় কিলোমিটার প্রধান সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত রাস্তায় চলাচলের উপযোগী করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের প্রধান সড়কের দেড় কিলোমিটার ও কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি সংলগ্ন প্রধান সড়কে প্রায় আধা কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১০ কোটিরও অধিক টাকার চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে তৃপ্তি বিল্ডাস্ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে রাস্তার কাজে নিয়োজিত থাকা সকল শ্রমিকদের টাকা বকেয়া রেখে ও রাস্তার কাজ সম্পন্ন না করেই উক্ত ঠিকাদার পুরো টাকা তুলে নিয়ে উধাও হয়ে গেছে। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারী ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নয়নের কাজ শুরু করে। চলতি বছরের ঈদুল আজহার আগেই শেষ হওয়ার কথা থাকলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানটি ৫ মাস যাবত শুধু স্কেবিটর দিয়ে হাচড়া হাচড়ি আর সিডিউল অনুযায়ী রাস্তায় পানি দেয়ার কথা থাকলেও তেমনটা করা হচ্ছেনা বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে খবর ও নজর নেই সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তার। এদিকে বেশি বিপাকে পড়েছে সড়কের পাশের ব্যবসায়ী গুলো। যানবাহনে চাকায় পিষ্ট হয়ে পাথর গুলো উঠে যাওয়ায় চলাচলকারী গাড়ীর টায়ারের নিচে স্লিপ করে ছোট বড় পাথর মানুষের শরীরে ও দু’পাশের ব্যবসায়ীদের দোকান ঘরে ঢুকছে।
এমনত অবস্থায় শনিবার (২৭শে আগস্ট) সকাল ১০ ঘটিকায় ঝাউডাঙ্গা বাজার কমিটি ও ব্যবসায়ীদে উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্নে উক্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনটি বাজার কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সহ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাজার কমিটি সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সম্পাদক অলোক ঘোষ দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান,ও সদস্য মোকলেছুর রহমানসহ ব্যবসায়ীরা। এসময় বক্তারা বলেন, ‘দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করতে প্রায় ১ বছর হতে যাচ্ছে। এদিকে সংস্কার কাজও সম্পন্ন বন্ধ হয়ে আছে প্রায় দু’মাস। বৃষ্টি হলে এ রাস্তায় প্রচুর কাদা আর রৌদ্র উঠলে ধুলায় চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। ফলে শ্বাসকষ্ট, ধুলা এলার্জি, চোখের সমস্যাসহ নানাবিধ সমস্যার মধ্যেদিয়ে দিনযাপন করছেন এলাকাবাসী। তাছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। নিয়ম অনুসারে সারাদিনে ৩-৪ বার রাস্তায় পানি দেওয়ার কথা থাকলেও এই ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ অসম্পন্ন রেখেই উধাও হয়ে গেছে। দিচ্ছেনা রাস্তায় পানি ফলে বাধ্য হয়ে রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার কাজ শেষ করার দাবি নিয়ে রাস্তায় দাড়িয়েছি। তাছাড়া শতশত শিশুরা স্কুলে যাতায়াত করে একমাত্র এই সড়ক দিয়ে। ফলে শিশুরা ঠান্ডা, কাশি, চোখের সমস্যাসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। তাই অনতিবিলম্বে রাস্তার সংস্কার কাজ শেষ করার দাবিতে সংশ্লিষ্ট উদ্ধৃতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তবে আগামী সাতদিনের মধ্যে কাজ শুরু করার আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় নির্ধারিত সময়ের পর যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটা প্রাথমিক বিদ্যালয়ের হেলে পড়া সীমানা প্রাচীরে ফাঁটল, দ্রুত সংস্কার দাবি!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting