দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৭
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ: গুণী শিক্ষকদের সম্মাননা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৫, ২০২৬
অক্টোবর ৫, ২০২৬ ০ কমেন্ট 17 ভিউস
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো: আবুল হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক মিলন কুমার কবিরাজ। পরে বিদ্যালয়ের সকল শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মমিনুর রহমান।
অনুষ্ঠানে ২০২৫ সালে একদিনও নৈমিত্তিক ছুটি গ্রহণ না করায় বিদ্যালয়ের আটজন শিক্ষককে পুরস্কৃত করা হয়। তারা হলেন—সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, মাওলানা মো: মোহসিন উদ্দিন, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহানা পারভীন ও জয়দেব কুমার বাছার।
এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফলে অবদান রাখায় পাঁচজন বিজ্ঞান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ডালিয়া, রমেশচন্দ্র সরদার, আকলিমা খাতুন, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার ও সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।
বক্তারা বলেন, ‘শিক্ষক’ শব্দের মধ্যেই শিষ্টাচার, ক্ষমাশীলতা ও কর্তব্যপরায়ণতার শিক্ষা রয়েছে। একজন শিক্ষককে এসব গুণ ধারণ করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারলে তিনি সমাজে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। এ সময় শিক্ষকদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা ও জীবনমানের উন্নয়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, একটি বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তিনি সব শিক্ষকের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে ভুল-ত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি মনে না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে সবাই একসঙ্গে কাজ করলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব হবে। একই সঙ্গে সদর উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দুলিহার-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল হোসেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
পরবর্তী পোস্ট
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের ওপর হামলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting