দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৬
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের পরিবারের নিরাপত্তায় বঙ্গবন্ধুর উদ্যোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২০
জুলাই ১৫, ২০২০ ০ কমেন্ট 348 ভিউস

ন্যাশনাল ডেস্ক: ৯৭২ সালের ১৫ জুলাই। তখনও পাকিস্তানে আটকে আছে হাজার হাজার বাঙালি পরিবার। তার মধ্যে যারা সরকারি কর্মচারী তাদের পরিবারের পোষ্যদের জন্য খোরাকি ভাতার ব্যবস্থা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনে এক আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি পাকিস্তানে আটক বাঙালি সামরিক ও বেসামরিক কর্মচারীদের পোষ্যদের খোরাকি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। আদেশ জারির বিষয়টি জানিয়ে সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, সরকার আটক ব্যক্তিদের বেতনের এক-তৃতীয়াংশ হারে সর্বোচ্চ ৪শ’ এবং সর্বনিম্ন একশ’ টাকা হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বঙ্গবন্ধু সাক্ষাতের হার কমিয়ে আনেন। অতিরিক্ত কাজের চাপের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌজন্য সাক্ষাৎপ্রার্থীদের অপেক্ষা করতে বলে একটি আদেশ জুনের মাঝামাঝি সময়ে জানানো হয়। ১৯৭২ সালের ১৫ জুলাই গণভবনে আসামের গোয়ালপাড়া জেলা সাংস্কৃতিক দল আসে। বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে তারা। এই সাংস্কৃতিক দলের একটি ছোট্ট মেয়ে বঙ্গবন্ধুকে ফুলের তোড়া উপহার দেন। ১৯৭২ সালের ১৬ জুলাই প্রথম সারির প্রতিটি পত্রিকায় প্রথম পাতায় ওই ছবি প্রকাশিত হয় ।

১৯৭২ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণ পক্ষ অভিযান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য জনসাধারণের প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার আবেদন জানান। বাসসের খবরে বলা হয়, ১৫ জুলাই বৃক্ষরোপণ অভিযান শুরুর প্রাক্কালে এক বাণীতে তৎকালীন প্রধানমন্ত্রী প্রত্যেকটি লোককে একটি করে হলেও গাছ রোপণের আহ্বান জানান এবং দেশের বনজ সম্পদ উন্নয়নের অংশগ্রহণের স্মারক হিসেবে গাছটিকে সযত্নে লালন পালন করতে বলেন।

বঙ্গবন্ধুর দুজন বিশেষ দূত আরব জাহান ও আফ্রিকায় যাবেন বলে সিদ্ধান্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ ঘোষণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুজন বিশেষ দূত আরব বিশ্ব ও আফ্রিকার দেশগুলো সফরকালে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন এবং সরকারের বক্তব্য তুলে ধরবেন। এই বিশেষ দূতদ্বয় পাকিস্তানে আটক বাঙালিদের বিষয়ে জনমত গড়ার কাজও করবেন। আরব বিশ্বের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত হবেন ২৫ মার্চের গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করা কূটনীতিক আকবাল আতহার। পররাষ্ট্র দফতরের অফিসার এবং লেবাননে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত এম আর আহমেদ আফ্রিকার দেশগুলো সফর করবেন।

বাংলাদেশ সরকার ১৯৭২ সালের সার্ভিসেস আদর্শের অধীনে দুটি বোর্ড গঠনের কথা ঘোষণা করা হয়। প্রথম বোর্ডের প্রধান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ উদ্দিন তালুকদার। বোর্ডের অন্য সদস্যরা হলেন আইন ও পার্লামেন্টারি দফতরের জয়েন সেক্রেটারি আনোয়ার হোসেন এবং অবসরপ্রাপ্ত এডিসি মুজাফফর আহমেদ চৌধুরী । দ্বিতীয় বোর্ডের প্রধান প্রথম শ্রম আদালতের প্রাক্তন চেয়ারম্যান জনাব এস এম রাশেদ। অন্য সদস্যরা হলেন প্রথম শ্রম আদালতের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ এন এইচ চৌধুরী এবং আইন মন্ত্রণালয় সাবের যুগ্মসচিব হেসাব উদ্দিন মণ্ডল।

পাকিস্তানের কণ্ঠে নতুন সুর

বেশ কিছু দিন থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের যুদ্ধবন্দিদের মুক্তিদান, বাংলাদেশের বিশ্বদরবারে উপস্থিতি নিয়ে কথা বলা ও শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে আলাপ করছিলেন। মাঝে সিমলা চুক্তি আলোচনার সময় তিনি নরম সুরে কথা বললেও হঠাৎ তিনি গৃহযুদ্ধে জেনেভা কনভেনশন অনুযায়ী বিচার হয় কিনা সেই নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, গৃহযুদ্ধের পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারের কোনও কানুন নেই। জেনেভা কনভেনশন অনুযায়ী পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচার হবে বলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্প্রতি সাংবাদিক সম্মেলনে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভুট্টো এ মন্তব্য করেন। এনিয়ে ১৫ জুলাই রেডিও পাকিস্তানে পর্যালোচনা প্রচারিত হয়। গত বছর পূর্ব পাকিস্তানে যুদ্ধ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে তারা কাজ করেছে। ফলে আন্তর্জাতিক আইনের কোনও ধারা অনুযায়ী তাদের যুদ্ধাপরাধী বলা যাবে না। কর্তৃপক্ষ তাদের বিচারের ব্যবস্থা করলে তাতে তিক্ততা বৃদ্ধি পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন
পরবর্তী পোস্ট
চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন এন্ড্রু কি‌শোর

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting