দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৪
বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...
কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...
শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস
পাইকগাছা  প্রতিবেদক: খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজাহারুল মুন্না অপু (১৭) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।  শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে (হেলথ কেয়ার ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা বাসিন্দা মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। অপু ছোটবেলা থেকে ভিলেজ পাইকগাছা গ্রামে নানার বাড়িতে থাকতো। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আসরবাদ ভিলেজ পাইকগাছা উত্তর পাড়া শাহী জামে মসজিদে মরহুমের জানানা শেষে গ্রামের সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়- জানিয়েছেন ইউপি সদস্য আজিজুল ইসলাম লাভলু।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। শুরুতে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় স্থানান্তর করা হয়। সেখানকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপে এটিই প্রথম মৃত্যুর ঘটনা নয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় ডেঙ্গু আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক

রিলেটেড পোস্ট

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় সুর তরঙ্গ সংগীত নিকেতন-এ জাতীয় কবি কাজী...

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আগস্ট ২৯, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting