দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

‘নো প্রফিট নো লস’ ভ্রাম্যমাণ বাজার, লকডাউনে প্রশাসনের যুগান্তকারী পদক্ষেপ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২১, ২০২০
এপ্রিল ২১, ২০২০ ০ কমেন্ট 402 ভিউস

আহাদুর রহমান: 

করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রশাসন কঠোর অবস্থানে আছে। প্রতিনিয়তই নতুন নতুন পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তারা জেলাবাসীকে ঘরে রাখার উদ্যোগ নিচ্ছেন। তারপরও মানুষ বিধিনিষেধ না মেনে বাজারগুলোতে হুমড়িখেয়ে পড়ছে। এ সমস্যা দূরকরতে জেলাব্যাপী নেওয়া হয়েছে ‘নো প্রফিট নো লস’ শ্লোগানে ভ্রাম্যমাণ বাজার। মানুষ টাটকা সবজী সহ সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাজার ছাড়াও কম দামে এখান থেকে কিনতে পারছেন। তাই এ বাজারটি এখন আলোচনায় উঠে এসেছে। জেলার প্রতিটি পৌরসভায় ওয়ার্ডভিত্তিক এবং ইউনিয়নভিত্তিক ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। মূলত জনগণের দোরগোড়ায় বাজার পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে চালু হয়েছে এই ভ্রাম্যমাণ বাজার।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গত ১২ এপ্রিল থেকে এই ভ্রাম্যমান বাজার শুরু হলেও বর্তমানে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলার প্রতিটি বাজারকে স্থানীয় মাঠ বা খোলা জায়গায় স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সংকটকালীন সময়ে বাজারে জনসমাগম কমাতে সাতক্ষীরা জেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল আটটা থেকে চালু হয় ভ্রাম্যমাণ বাজার। শহরের সিটি কলেজ মোড় হয়ে খুলনা মোড়, চায়না বাংলা শপিং মল, সংগীতার মোড়, ইটাগাছা মোড়, রাজ্জাক পার্ক, পুরাতন সাতক্ষীরা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন এক ঘণ্টা করে অবস্থান করে এই বাজার। চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, মরিচসহ সকল স্থানীয় উৎপাদিত সবজি সুলভ মুল্যে পাওয়া যায়। ফলে দূরের বাজারে গিয়ে ভিড় জমানোর প্রয়োজন হয় না।

 নো প্রফিট নো লস ধারণাকে সামনে নিয়ে বাজার থেকে কেনা মূল্যে বিক্রয় করা হয় সকল পণ্য। এই উদ্যোগকে মডেল বিবেচনায় জেলার সকল উপজেলা, পৌরসভা ভ্রাম্যমান বাজার চালু করেছে। এছাড়াও সাতক্ষীরা শহরের বড় বাজারের কাঁচা বাজার অংশকে স্থানীয় পিটিআই মাঠে স্থানান্তর করা হয়েছে।  প্রতিটি দোকানের চারিদিকে চুন দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং ৩ ফুট দূরত্বে গোলাকার চিহ্নের মাধ্যমে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পাঁচটি করে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এর সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনায় এ কার্যক্রম চলমান রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা ও ব্রহ্মরাজপুর বাজার কে স্থানীয় স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে।

তালা উপজেলায় ২৫ টি বাজারকে স্থানীয় মাঠে স্থানান্তর করা হয়েছে। এছড়াও, প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। এছাড়া ফেসবুকভিত্তিক  কালিগঞ্জ অনলাইন ফ্রেশ মিট এন্ড ফিস মার্কেট চালু করা হয়েছে। উপজেলার প্রতিটি দোকানকে ফেসবুকভিত্তিক এফ কমার্স সুবিধা চালু করার জন্য উৎসাহিত করা হয়েছে। কালীগঞ্জের স্থানীয় প্রোডাক্ট দুধ ডিম কাঁচা সবজি ইত্যাদি উৎপাদন ও বিক্রি সচল রাখতে কালিগঞ্জ অনলাইন শপ পেজের মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তার ব্যবস্থাপনায় ফোনেও ফেসবুকে অর্ডার নিয়ে ১০৫ টি ভ্যান এর মাধ্যমে বিভিন্ন পণ্য মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।

দেবহাটা উপজেলায় সাতটি বড়বাজারকে স্থানীয় খোলা জায়গায় স্থানান্তর করা হয়েছে। প্রতিটি দোকানের সামনে তিন ফুট দূরত্ব বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রং বা চুনের মাধ্যমে ক্রেতাকে দাঁড়ানোর জন্য গোলাকার চিহ্ন করা হয়েছে। এছাড়াও দেবহাটা উপজেলার সবকটি ইউনিয়নে এ ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত কর্মকর্তাদের থেকে ট্যাগ অফিসার নিয়োগ করার মাধ্যমে প্রতিটি বাজার মনিটরিং করছেন।

শ্যামনগর উপজেলায় সবকয়টি বাজারকে স্থানীয় খোলা স্থানে স্থানান্তর করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে পাঁচটি করে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক ব্যবস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদারক করছেন।

এমনিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দোড়গোড়ায় বাজারসেবা পাচ্ছেন সাতক্ষীরার সকল প্রান্তের সাধারণ মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রাকৃতিক সেন্দৈর্যের লীলাভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান (ভিডিও)
পরবর্তী পোস্ট
কোভিড -১৯ চিকিৎসায় সাতক্ষীরা জেলার সার্বিক প্রস্তুতি কেমন?

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting