দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

নতুন সিনেমা “অপারেশন সুন্দরবন” ছবির শুটিং শুরু

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০১৯
ডিসেম্বর ২২, ২০১৯ ০ কমেন্ট 439 ভিউস

জি,এম, নজরুল ইসলাম (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ । এর মাঝেই শুরু হয়েছে দীপঙ্কর দীপনের নতুন সিনেমা “অপারেশন সুন্দরবন” সিনেমার শুটিং। শুক্রবার ঘন কুয়াশার মধ্যে সকাল থেকে শুরু হয়েছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন সুন্দরবনের কোল ঘেঁষে চুনকুড়ি গ্রামে। শুটিংয়ে অংশ নেন মনোজ প্রামাণিক ও সামিনা বাসার। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত  শুটিং চলবে। ছবির ৭০ ভাগ শুটিং হবে সুন্দরবনে-এমনটাই জানালেন পরিচালক।

বন্ধু সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করবেন। এই সিনেমার মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রিয়াজ। তাসকিনকে প্রথম সিনেমায় দেখা গেছে দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যটাক সিনেমায় এবং এ দিয়েই তাসকিন খলনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেন।এ সিনেমায় তাসকিন থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া আছেন রোশান, ডিপু ইমাম, এহসানুর রহমানসহ অনেকে। তারা শনিবার থেকে শুটিং-এ অংশ নেবেন।

এমন আবহাওয়ার মধ্যে সুন্দরবনে শুটিং, এটি কতটা চ্যালেঞ্জিং? জবাবে দীপংকর দীপন বলেন, শীত ও ঘন কুয়াশার পার্ট আছে এই চলচ্চিত্রে। এই কারণেই শীতে ছবির শুটিং শুরুর পরিকল্পনা করেছি। এমন পরিস্থিতিতে ঠিকঠাকভাবে কাজ করাটা এক ধরনের চ্যালেঞ্জ, তবে আমার বিশ্বাস খুব সুন্দর কিছু দৃশ্য ক্যামেরার ফ্রেমে তুলে আনতে পারবো।

এর আগে গাজীপুরে র‌্যাব প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম ও রোশান। এরপর ঢাকায় অভিনয়শিল্পীদের নিয়ে একটি মহড়ার আয়োজন করা হয়। সেখানে প্রায় সব অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন। পরিচালক দীপংকর দীপন সবাইকে স্ক্রিপ্ট বুঝিয়ে দেন ওই সময়।

সিনেমাটি নিয়ে দীপন বলেন, সুন্দরবনে এক সময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না। এখন সুন্দরবন দস্যু শূন্য। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। সাতক্ষীরায় সিনেমাটির শুটিং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি পর্যন্ত খুলনায় শুটিং হবে।

পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন আগামী ঈদুল আযহায় অপারেশন সুন্দরবন মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন। সুন্দরবনে ছবির শুটিং হওয়ায় বিভিন্ন পর্যায়ের স্থানীয় মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছে। অপারেশন সুন্দরবন ছবি মুক্তি পেলে সুন্দরবনের দেশ-বিদেশ থেকে ভ্রমণপিপাসু পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৩ জাতের ধান উচ্চ ফলন ও বেশি পানিতে বেঁচে থাকে
পরবর্তী পোস্ট
ঝরে পড়া শিশুদের শিক্ষার আলো দিচ্ছে “স্কুল অব হিউম্যানিটি”

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting