দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে (পর্ব ১)

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২০
অক্টোবর ৫, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আর এই উন্নয়নশীল দেশের কিছু অসাধু কর্মকর্তারা নিজেদের অফিসকে দুর্নীতির আখড়া হিসাবে পরিণত করেছে। সরকার এদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপে নিয়েও একেবারে নির্মূল করা সম্ভব হচ্ছে না অদৃশ্য ক্ষমতার বলে এই সমস্ত কর্মকর্তারা পার পেয়ে যাচ্ছে। দুর্নীতিবাজ সরকারি অফিসগুলোর তালিকার  মধ্যে অন্যতম হচ্ছে ভূমি অফিস।

ভূমি অফিসগুলোতে দুর্নীতি ও হয়রানীর কোন সীমাবদ্ধতা নেই। ঘুষ ছাড়া এসব অফিসে সেবা পাওয়া মুশকিল। দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা রীতিমতো অসহায়। এসকল দালালদের মাধ্যমে চুক্তি করে ঘুষ আদায় করে থাকে ভূমি কর্মকর্তারা।

ভূমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ করেছে কেউ, এমন খবর শোনাই যায় না। ভূমি অফিস থেকে সাধারণ জনগণ যে সেবা টুকু পায় তার ব্যবস্থাপনার ক্ষেত্রে সাধারণ মানুষকে পকেট থেকে খোসাতে হয় মোটা অংকের টাকা। ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি ও ঘুষ আদায় চলে ।

সম্প্রতি মুন্সিগঞ্জ ভূমি অফিসের ১০০ গজ দূরে অনির্বাণ ক্লাবের পাশে দিনের আলোয় তৈরি হচ্ছে অবৈধ স্থাপনা। অথচ মুন্সিগঞ্জ ভূমি কর্মকর্তা আইনুল হক তার অফিসে বসেই অন্যদের কাছ থেকে মাসোয়ারা আদায় করছেন। সরকারি সম্পত্তি রক্ষা করা তার কাজ নয় অফিসে গেলে পকেট ভরা টাকা উনার কাজ এমনটাই দাবি ভুক্তভোগীদের।

অবৈধ পাকা স্থাপনা নির্মাণ সম্পর্কে ভূমি কর্মকর্তা আইনুল হক বলেন, ধর্মদাস দুইদিন আগে ঘর বাধা শুরু করেছে আমি অফিসে আসতে বলেছি কিন্তু সে আসেনি। মুন্সিগঞ্জ ভূমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ  করেছে কেউ, এমন খবর শোনাই যায় না।

অভিযোগকারীদের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে সত্যতাও পেয়েছেন। অভিযোগকারী বিশ্বজিৎ মন্ডল বলেন, মিউটিশনের জন্য চুক্তি হলো নয় হাজার টাকা কিন্তু পরবর্তী হোল্ডিং নাম্বার বসানোর জন্য আরো পাঁচশত টাকা দিতে হলো এটার দালালি না দুর্নীতি আমার বোধগম্য নয়।

অভিযোগকারী কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সালাউদ্দিন আল গালিব জিকো বলেন, জমির খাজনা দিতে ১৭৫ টাকার পরিবর্তে আমার কাছে ১০০০ টাকা দাবি করা হয়। আমি অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় আমাকে চারবার মুন্সিগঞ্জ থেকে হরিনগর যাওয়া-আসা করতে হয়েছে।

ভূমি কর্মকর্তা আইনুল হক ইতোপূর্বে দায়িত্বে অবহেলা করেছেন অনেকবার। আর এটা যে কী কারণে তা বুঝতে বাকি নেই মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষের। অফিসের পিয়ন থেকে শুরু করে ভূমি কর্মকর্তা আইনুল হক ও স্থানীয় কিছু মিডিয়া কর্মীদের ম্যানেজ করে মিলে মিশে অফিসে বিছিয়ে রেখেছে দুর্নীতির জাল।

কেউ খাজনা বা অন্য ঝামেলা নিয়ে ভূমি অফিসে প্রবেশ করলে ভূমি কর্মকর্তা তাকে মিউটেশন, নামপত্তনসহ অন্যান্য অনেক কিছু করা লাগবে নানাবিধ সমস্যার কথা বলেন। আর পাশে থাকা দালাল চক্রটি চুক্তির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হলেও অদৃশ্য ক্ষমতার বলে এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের মূলোৎপাটন করতে সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারী নিয়োগে ডোপ টেস্ট কার্যকর হচ্ছে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরাতে কন্যা সন্তানসহ গৃহবধূকে অপহরণের অভিযোগে মামলা, তদন্তে পিবিআই

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting